
মুকুল কান্তি দাশ,চকরিয়া(৭ আগস্ট) ::“অপ্রতিরোধ্য দেশে অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা পরিষদের আয়োজনে তিনদিন ব্যাপী ‘ফলদ বৃক্ষ মেলা’ শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় ফলদ বৃক্ষ মেলা উপলক্ষ্যে আলোচনাসভা ও র্যালী অনুষ্টিত হয়। চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ আতিক উল্লাহ’র সার্বিক তত্ববধানে র্যালীটি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চকরিয়া বিমানবন্দরস্থ বিজয় মঞ্চে অনুষ্টিত আলোচনা সভায় মিলিত হয়।
চকরিয়া উপজেলা সহকারী কশিশনার (ভুমি) খোন্দকার মো.ইখতিয়ার উদ্দিন আরাফাতের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম। এসময় তিনি ফিতা কেটে তিনদিনব্যাপী মেলারও উদ্বোধন করেন। মেলাটি আগামী ৯ তারিখ শেষ হবে।
উপজেলা সহকারী কৃষি অফিসার আহমেদ কবির চৌধুরীর পরিচালনায় ও আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার ও কৃষিবিদ আতিক উল্লাহ ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বুলবুল, চকরিয়া উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত ওসমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফেরদৌসি আক্তার, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের প্রমুখ।
উপজেলা সহকারী কৃষি অফিসার মহিউদ্দিন, সুমি দাশসহ কৃষি অফিসের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিশটির অধিক নার্সারী অংশগ্রহণ করেছে।

Posted ৩:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ আগস্ট ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta