
এম.জিয়াবুল হক,চকরিয়া(৬ সেপ্টেম্বর) :: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় গত এপ্রিল ‘১৮ থেকে জুলাই মাস পর্যন্ত পাঁচ মাসে ১২টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এতে নিহত হয়েছেন ৮জন ও কমবেশি আহত হয়েছেন ১০৩ জন।
নিরপদ সড়ক চাই(নিসচা) চকরিয়া উপজেলা শাখার সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য উপস্থাপন করা হয়েছে।
সংগঠনটির প্রতিবেদনে দাবী করা হয়েছে চলতি বছরের এপ্রিল মাসে মহাসড়কের চকরিয়া উপজেলার ভাঙ্গারমুখ, মালুমঘাট ও বদরখালী সড়কে পৃথক তিনটি দুর্ঘটনা সংঘটিত হয়, এতে নিহত ১, আহত হয় ১৮ জন, মে মাসে মহাসড়কের খুটাখালী ও হারবাং এলাকায় দুর্ঘটনা ঘটে ২টি, এতে নিহত ১ আহত হয় ৪ জন, জুন মাসে মহাসড়কের ডুলাহাজারায় দুর্ঘটনা ঘটে ১টি, এতে নিহত হয় ২, আহত হয় ৫জন ও জুলাই মাসে মহাসড়কের ডুলাহাজারা ও খুটাখালী এলাকায় দুর্ঘটনা ঘটে ২টি, নিহত হয় ২জন, আহত হয় ১৫ জন।
একইভাবে আগস্ট মাসে মহাসড়কের ভেন্ডিবাজার, হারবাং, খাটাখালী ও মালুমঘাট এলাকায় দুর্ঘটনা ঘটে ৪টি, এতে নিহত হয় ২, আহত হয় ৬১ জন ব্যক্তি।
নিরাপদ সড়ক চাই (নিসচা)‘র চকরিয়া উপজেলা শাখার সভাপতি সোহেল মাহমুদ জানান, সড়কে দুর্ঘটনা তুলনামুলকভাবে আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এ অবস্থা নিরসনে মহাসড়কটি এক লাইন থেকে চার লাইনে উন্নতি করণ এবং ধীরগতির গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে ফেলতে হবে বলে তিনি দাবী করেন।
তিনি বলেন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বিভিন্ন স্থানে পাঁচ মাসে সংগঠিত দুর্ঘটনার সমীক্ষা শেষে গত ৩ সেপ্টেম্বর সংগঠনের পক্ষ থেকে প্রতিবেদনের অনুলিপি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

Posted ১২:০৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ সেপ্টেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta