রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

চকরিয়ায় ৪০০ শিশু বালককে বিনাখরচে খৎনা

শনিবার, ২৮ জুলাই ২০১৮
378 ভিউ
চকরিয়ায় ৪০০ শিশু বালককে বিনাখরচে খৎনা

এম.জিয়াবুল হক,চকরিয়া(২৮ জুলাই) :: চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে এবার উৎসবমুখর আয়োজনে গরীব ও দরিদ্র পরিবারের অন্তত চারশত শিশু বালকের জন্য বিনা খরচে খৎনার ব্যবস্থা করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান।

শনিবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে তুরস্ক সরকারের অর্থায়নে একটি স্বেচ্ছাসেবী সংস্থা খৎনা ক্যাম্পের আয়োজন করেন।

এদিন সকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সংস্থাটির অধীনে দেশ-বিদেশী চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি চিকিৎসক দল শিশু বালকদেরকে নিরাপদ পরিবেশে খৎনা কার্যক্রম সম্পন্ন করেছেন। ক্যাম্পের শুরু থেকে শেষ পর্যন্ত খৎনা কার্যক্রমের তদারকি করেন চকরিয়া উপজেলার বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান জমজম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো.ফয়েজুর রহমান।

উৎসবমুখর আয়োজনে দিনব্যাপী খৎনা ক্যাম্পে সার্বিক তত্তাবধানে ছিলেন কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান। তিনি বলেন, ইউনিয়নে হাজারো অভাবগ্রস্ত ও দরিদ্র পরিবার রয়েছে। বেশির ভাগ পরিবারে দুবেলা খাবার যোজাতে গৃহকর্তাদেরকে খিমশিম খেতে হয়। সেখানে শিশু বালকদের খৎনা করতে অনেক পরিবার সঠিক সময়ে পারেনা।

এ অবস্থায় তুরস্ক সরকারের সহযোগিতায় একটি স্বেচ্ছাসেবী সংস্থা খৎনা ক্যাম্পের আয়োজন করার কথা জানালে তা আমি সাদরে গ্রহন করি।

তিনি বলেন, দিনব্যাপী এ আয়োজনে সকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সংস্থাটির অধীনে দেশ-বিদেশী চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি চিকিৎসক দল শিশু বালকদেরকে নিরাপদ পরিবেশে খৎনা কার্যক্রম সম্পন্ন করেছেন। ক্যাম্পে খৎনা কার্যক্রমের তদারকি করেন চকরিয়া উপজেলার বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান জমজম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো.ফয়েজুর রহমান।

ইউপি চেয়ারম্যান শওকত ওসমান বলেন, খৎনা দেয়ার পরপর প্রতিটি শিশু বালক ও তাদের স্বজনদের হাতে ওষুধের জন্য নগদ এক হাজার টাকা করে এবং তাদের জন্য নতুন কাপড় (গামছা, লুঙ্গি ও গেঞ্জি) বিতরণ করেছেন তুরস্ক সরকারের সহযোগিতায় ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা। সংস্থাটি শিশু বালকদের ওষুধের জন্য প্রায় ৪ লাখ টাকা বিতরণ করেন।

378 ভিউ

Posted ১১:৫৭ অপরাহ্ণ | শনিবার, ২৮ জুলাই ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com