
মুকুল কান্তি দাশ,চকরিয়া(১ আগস্ট) :: বহু প্রতিক্ষার পর অবশেষে কক্সবাজারের চকরিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়েছে। এক বছয় মেয়াদী নয় সদস্য বিশিষ্ট এই কমিটিতে মোহাম্মদ মারুফ সভাপতি ও আরহাম মোহাম্মদ রুবেল কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তামিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষনা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন রুবেল, তৌয়াছিন আনোয়ার জিহান, সাইফুল ইসলাম ও আবু ইউসুফ জয়। যুগ্ন সাধারণ সম্পাদক বুলেট ফারুক, আকিদ হোসেন সাজিদ এবং জাহেদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তামিম জানান, আগামী ১ বছরের জন্য চকরিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়েছে। এরাই পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
তিনি আরো জানান, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজিদ হোসেন সাকিব ও সাদ্দাম হোসেন মিঠু, এবং ছাত্রলীগ নেতা তারেক রাহাতকে জেলা ছাত্রলীগের সদস্য হিসেবে অর্ন্তভুক্ত করা হয়েছে।

Posted ২:২০ অপরাহ্ণ | বুধবার, ০১ আগস্ট ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta