
মুকুল কান্তি দাশ,চকরিয়া(২২ জানুয়ারী) :: শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। এই কারিগরদের পদাঙ্গ অনুসরণ করলেই নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব। সমাজকে শৃংখলাবদ্ধ করতে হলে শিক্ষকদের অনুকরণ করা জরুরী।
বক্তারা আরো বলেন, গীতাঞ্জলী সেবা সংঘের ছেলেরা শিক্ষকদের সম্মাননা প্রদান করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সত্যিই প্রশংসার যোগ্য। এসময় প্রতিটি ছেলেদের শিক্ষকদের এভাবে সম্মান জানানোর অনুরোধ জানান। পাশাপাশি তাদের প্রত্যেকের জীবনে শিক্ষকদের আদেশ-উপদেশ মেনে চলার আহবান জানান।
সোমবার রাত ৮টায় চকরিয়া গীতাঞ্জলী সেবা সংঘের উদ্যোগে আয়োজিত শ্রী শ্রী বাণী অর্চনা পূঁজা উপলক্ষ্যে শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্টানে বক্তরা এসব কথা বলেন।
চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দির মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি ডাক্তার তেজেন্দ্র লাল দে’র সভাপতিত্বে এবং রুবেল ধরের পরিচালনায় অনুষ্টিত সম্মাননা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার কাউন্সিলর মো.রেজাউল করিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলা সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক ও চকরিয়া প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মুকুল কান্তি দাশ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া পৌরসভা শাখার আহবায়ক নারায়ন কান্তি দাশ।
এসময় অবসরপ্রাপ্ত শিক্ষক হৃদয় রঞ্জন দাশ, হিমাংশু বিমল বসাক, রাখাল চন্দ্র পাল, শিক্ষিকা মিলন বালা চৌধুরী, বাসন্তী রানী চৌধুরী, মঞ্জু রানী বসাক ও সপ্না রানী দাশকে গীতাঞ্জলী সেবা সংঘের পক্ষ থেকে ক্রেস্ট, উত্তোরীয় প্রদান করা হয়।
এসময় ওইদিন সকালে অনুষ্টিত গীতাপাঠ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং পুজায় আগত ভক্তবৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

Posted ৯:৪৩ অপরাহ্ণ | সোমবার, ২২ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta