
কক্সবাংলা রিপোর্ট(২০ নভেম্বর) :: বাংলাদেশ সড়ক ও জনপদ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক ঘোষিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসাবে রবিবার ১৯ নভেম্বর সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত কক্সবাজার সড়ক ও জনপদ শ্রমিক ইউনিয়ন সড়ক ও জনপদ বিভাগের কার্যালয়ের সামনে প্রতিদিন অবস্থান করে কর্মবিরতি কর্মসূচি পালন করছে।
কক্সবাজার সড়ক ও জনপদ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এর আঞ্চলিক সভাপতি আকবর হোসেন এর সভাপতিত্বে কর্মবিরতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন কক্সবাজার সড়ক ও জনপদ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আব্দুর রহিম,উপদেষ্টা নাছির উদ্দিন পাটোয়ারী,আব্দুল জলিল,দীলিপ বসাক,সহ-সভাপতি হারুনর রশীদ,বকুল লাল বড়ুয়া,সহ-সাধারণ সম্পাদক আরফানুল আলম,কোষাধ্যক্ষ আবুল কাশেম সহ কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের প্রায় ৪৫ জন শ্রমিক কর্মচারী ১৯ নভেম্বর হতে ৮ঘন্টা কর্মবিরতি কর্মসূচি পালন করছে।
কক্সবাজার সড়ক ও জনপদ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এর দাবী সমূহের মধ্যে রয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক যাচাই বাচাইকৃত ২৬৬৭জন ওয়ার্কচার্জ কর্মচারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে শুন্য পদের বরাবরে নিয়মিত ও অবশিষ্ট ৪৩৯২জন ওয়ার্কচার্জ কর্মচারীদিগণকে শর্ত শিথিল পূর্বক পূর্বের ন্যায় কনভাটেৃড রেগুলার এর আওতায় এনে নিয়মিত করণের প্রজ্ঞাপন/এসআরও জারী করতে হবে।
ওয়ার্কচার্জ কর্মচারীদের চাকুরীর বয়স সীমা ৬০ বৎসরের স্থলে ৬২ বৎসর করতে হবে। ওয়ার্কচার্জ কর্মচারীদের মধ্যে বিনা পেনশনে যাদের বয়স ৬০ পূর্ণ হয়েছে/মৃত্যুবরণ করেছে তাদেরকে বিভাগীয় ভাবে যথাপযুুক্ত ভাবে অনুদানের ব্যবস্থা করতে হবে। বিভিন্ন শ্রেণী/সড়ক বিভাগে কর্মরত কর্মচারীগণ কর্তৃক মহামান্য হাইকোর্ট/ সুপ্রীম কোর্টে দায়েরকৃত মামলার রায়/নির্দেশনা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে।

Posted ৬:১১ অপরাহ্ণ | সোমবার, ২০ নভেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta