রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

চীনা পণ্যে ফের ২০০ বিলিয়ন ডলার মূল্যের শুল্ক যুক্তরাষ্ট্রের

বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮
399 ভিউ
চীনা পণ্যে ফের ২০০ বিলিয়ন ডলার মূল্যের শুল্ক যুক্তরাষ্ট্রের

কক্সবাংলা ডটকম(১৮ সেপ্টেম্বর) :: আরও ২০০ বিলিয়ন ডলার মূল্যের চীনা পণ্যের ওপর নতুন করে শুল্কারোপ করেছে যুক্তরাষ্ট্র। বাণিজ্য যুদ্ধের ধারাবাহিকতায় প্রায় ছয় হাজার চীনা পণ্যের ওপর নতুন করে শুল্কারোপ করল ওয়াশিংটন।

নতুন এই শুল্ক আগামী ২৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। শুরুতে ১০ শতাংশ করে শুল্ক আদায় করা হবে। চলতি বছরের বাকি সময়ে দুই দেশের মধ্যে কোনো সমঝোতা না হলে আগামী বছরের শুরু থেকে এসব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আদায় করা হবে।

ওয়াশিংটনের এই সিদ্ধান্তের জবাবে পাল্টা শুল্কারোপের হুমকি দিয়েছে বেইজিং। বলেছে, মার্কিন শুল্ক কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সমমূল্যের মার্কিন পণ্যে শুল্ক বসাবে তারা।

ওয়াশিংটন পোস্ট জানায়, প্রায় কয়েক সপ্তাহের হুমকি-ধমকির পর মঙ্গলবার নতুন শুল্কারোপের সিদ্ধান্ত ঘোষণা করে মার্কিন বাণিজ্য বিভাগ। এ নিয়ে চলতি বছর তৃতীয়বারের মতো চীনা পণ্যে শুল্কারোপ করল যুক্তরাষ্ট্র। এর আগে জুলাইতে ৩৪ বিলিয়ন ডলার মূল্যমানের চীনা পণ্যে শুল্ক বৃদ্ধি করেছিল হোয়াইট হাউস।

এরপর গত মাসে চীনের আরও ১৬ বিলিয়ন ডলার মূল্যের পণ্যে ২৫ শতাংশ শুল্কারোপ করে যুক্তরাষ্ট্র। এবার আরও শুল্ক বসানোর ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্র আদমানিকৃত মোট চীনা পণ্যের প্রায় অর্ধেককে নতুন মাশুলের আওতায় নিয়ে এলো।

শুল্কারোপকৃত পণ্যের মধ্যে হাতব্যাগ, চাল ও টেক্সটাইল পণ্য রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের ‘অন্যায্য বাণিজ্যনীতি, ভর্তুকি এবং কিছু খাতে বিদেশি কোম্পানিকে স্থানীয় অংশীদার নেয়ার বিধানের জবাবে’ এসব শুল্কারোপ করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘কি ধরনের পরিবর্তন করা প্রয়োজন সে বিষয়ে আমরা অত্যন্ত পরিষ্কার, আমাদের সঙ্গে আরও ন্যায্য আচরণ করার জন্য চীনকে সব সুযোগ দিয়েছি আমরা; কিন্তু এ পর্যন্ত চীন তার ধরন পাল্টাতে রাজি হয়নি।’

পাল্টা পদক্ষেপ নেয়ার বিষয়েও চীনকে সতর্ক করেছেন তিনি। চীন যদি পাল্টা পদক্ষেপ নেয় তাহলে যুক্তরাষ্ট্র ‘তাৎক্ষণিকভাবে তৃতীয় পর্বের দিকে যাবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

399 ভিউ

Posted ৪:৪৩ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com