রবিবার ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

রবিবার ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

টেকনাফের হ্নীলায় জাঁকজমকভাবে বই উৎসব পালিত

সোমবার, ০১ জানুয়ারি ২০১৮
325 ভিউ
টেকনাফের হ্নীলায় জাঁকজমকভাবে বই উৎসব পালিত

হুমায়ূন রশিদ,টেকনাফ(১ জানুয়ারী) :: ২০১৮ ইংরেজি নববর্ষের প্রথম দিনে টেকনাফের হ্নীলা বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে বই উৎসব আয়োজন করে বিভিন্ন বিদ্যালয়। বই উৎসব ঘিরে কচিকাঁচা শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠে বিদ্যালয়ের আঙ্গিনা।

হ্নীলা শাহ্ মজিদিয়ায় জাঁকজমকভাবে বই উৎসব পালিত

টেকনাফের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হ্নীলা শাহ্ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় নতুন শিক্ষা বর্ষে সরকার ঘোষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিনামূল্যে বই বিতনরণ উৎসব জাঁকজমকভাবে পালিত হয়েছে।

জানা যায়, ১জানুয়ারী সকাল ১০টায় মাদ্রাসা হলরুমে বিনামূল্যে জাতীয় বই বিতরণ উৎসব উপলক্ষ্যে মাদ্রাসা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক এসএম সাইফুল্লাহর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এইচএম ইউনুছ বাঙ্গালী। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সহসভাপতি মৌলভী ফরিদ আহমদ, সদস্য মৌঃ নুরুল ইসলাম, হাজী ছৈয়দ আলম, মৌঃ গোলাম মোস্তফা। এতে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাওলানা নুরুল বশর ছিদ্দিকী, প্রভাষক আব্দুল খালেক,প্রভাষক নুরুল আমিন,প্রভাষক শহীদুল মোস্তফা,প্রভাষক মাওঃ আবু জাহেদ মোঃ ইয়াছিন, মাও: এনায়েত উল¬াহ, সহকারী মৌঃ আব্দুল মালেক, আব্দুস সোবহান, সহকারী শিক্ষক মুসা কলিমুল¬াহ, কামাল উদ্দিন, ফরিদ আলম বিএসসি, জাফর আলম, ক্রীড়া শিক্ষক বখতিয়ার উদ্দিন, ইবতেদায়ী প্রধান মৌঃ জহির উদ্দিন, জাহেদুল আলম চৌধুরী, আব্দুর রহিম মিয়া, শামসুল আলম, ক্বারী শব্বির আহমদ, অফিস সহকারী জমির উদ্দিন ও আলী হোসেন প্রমূখ। এতে বক্তারা বলেন, আগে অভিভাবকরা স্কুল-মাদ্রাসার ব্যয় আর বই কিনে দিতে হিমশিম খেতেন। ঠিকমত বইও পেতেন না শিক্ষার্থীরা। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব মানুষের কথা বিবেচনা করে বছরের প্রথম দিন একযোগে সারা দেশের সকল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিয়েছেন। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিলে শিক্ষার্থীরা পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করে নিজেকে দেশের একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু সুস্থতা কমনা ও বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আতœার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

হ্নীলা হাইস্কুলের শিক্ষার্থীরা নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত

জাতীয় বই উৎসবে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত হয়ে উঠেছে। ১জানুয়ারী সকাল সাড়ে ১১টায় হ্নীলা হাইস্কুল প্রাঙ্গনে জাতীয় বই উৎসবের বই বিতরণ উপলক্ষ্যে এক অনুষ্ঠান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে বই বিতরণ উৎসব উদ্বোধন করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও তরুণ রাজনীতিবিদ মাহাবুব মোরশেদ। এসময় তিনি বলেন,বর্তমান সরকার দেশের সর্বস্তরের শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে সারাদেশে একযোগে বিনামূল্যে বই বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাই আপনাদের ছেলে-মেয়েদের স্কুলে পাঠিয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলুন। এখন দেশ অর্থনৈতিকভাবে দরিদ্র হলেও সরকারের প্রচেষ্টা এবং শিক্ষার আলোয় আলোকিত আপনাদের সন্তানেরাই একদিন এদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এতে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য ডাঃ সাইফ উদ্দিন খালেদ, বেলাল উদ্দিন, স্কুল শিক্ষক মৌলভী আবুল হোসেন ফেরদৌসী, শ্বেতলাল চন্দ্র দাশ, কামাল আহমদ, কায়সার হেলাল, নুরুল হোছাইন ভুট্টো, মনোয়ার হোসেন, শাহ আজিজ, নুসরাত ফাতেমা, মাঈন উদ্দিন মিল্কী, আব্দু রাজ্জাক, নাছির কামাল, প্রবাাল শর্মা, সাহিদুর রহমান, নুরুল আলম, মঈনুল হাসান, দেলোয়ার হোসেন মনজুর, আজিজা আক্তার প্রমূখ। বই বিতরণ উৎসবে অত্র স্কুলে প্রায় দেড় হাজার শিক্ষার্থীদের মধ্যে পর্যায়ক্রমে বই বিতরণ শুরু হয়। বছরের প্রথম দিনে বিনামূল্যে বই পাওয়ার পর উল্লাস প্রকাশ করছেন উত্তীর্ণ ও নবাগত শিক্ষার্থীরা। এসময় স্কুল আঙ্গিনায় নতুন এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

হ্নীলা সুফিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত

হ্নীলা সুফিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। জানা যায়, ১জানুয়ারী সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে বিনামূল্যে বই বিতরণ উৎসব উপলক্ষ্যে ক্ষুদে শিক্ষাথীদের হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন ও এসএমসি সদস্য ফরিদ আলম।

এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দরগাহ সিএমবি মসজিদের ঈমাম মৌলভী কলিম উল্লাহ, সহকারী শিক্ষিকা জোবেদা পারভীন, সেলিনা আক্তার ও ছাবেকুন নাহার প্রমূখ। নতুন বই হাতে পেয়ে ক্ষুদে শিক্ষার্থীরা আনন্দে উৎফুল্লে বাড়ি ফিরতে দেখা গেছে।

325 ভিউ

Posted ৯:২৮ অপরাহ্ণ | সোমবার, ০১ জানুয়ারি ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com