রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

টেকনাফে ইয়াবা মামলায় রক্ষা পেতে ভূঁয়া জন্মসনদ তৈরী : প্রতারকদের ভ্রাম্যমান আদালতে সাজা

শুক্রবার, ১৭ আগস্ট ২০১৮
384 ভিউ
টেকনাফে ইয়াবা মামলায় রক্ষা পেতে ভূঁয়া জন্মসনদ তৈরী : প্রতারকদের ভ্রাম্যমান আদালতে সাজা

হুমায়ূন রশিদ,টেকনাফ(১৭ আগষ্ট) :: টেকনাফে ইয়াবা মামলা থেকে রক্ষা করতে ভূঁয়া জন্মসনদ তৈরীর সময় পুলিশী অভিযানে জালিয়াতি চক্রের ৩ সদস্যকে আটক করেছে। আটককৃতদের ভ্রাম্যমান আদালতে সাজার পর কারাগারে প্রেরণ করা হয়েছে।

সুত্র জানায়, ১৭ আগষ্ট সকালে নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার এএসআই হাফিজ উদ্দিন ও মোঃ নিজাম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক আসামীকে রক্ষার জন্য ভূঁয়া জন্ম সনদ তৈরী করার দায়ে মাঝের পাড়ার মকবুল আহমদের পুত্র মোঃ রফিক (৩৫), আব্দুর রহমান (২১) মিলে বাজার পাড়ার সলিম উল্লাহর পুত্র জসীম উদ্দীন (২২) এর নিকট ভূঁয়া জন্ম সনদ তৈরীকালে হাতে-নাতে ৩ জনকে আটক করে।

আটককৃতদের দুপুরে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বার্হী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমা পরিচালিত ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভূঁয়া জম্ম সনদ তৈরির দায়ে আটক প্রতারকদের প্রত্যেককে ৫ মাস করে বিনাশ্রম সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্তদের কক্সবাজার কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়–য়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশী টহল দল পাঠিয়ে ইয়াবা ব্যবসায়ীকে বাঁচানোর জন্য ভূঁয়া জন্ম সনদ তৈরী চক্রের ৩ সদস্যকে আটক করা হয়। এরপর তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক সাজা প্রদান করে কারাগারে প্রেরণের নির্দেশ দিলে তাদের বিকালেই কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে গত ৩০জুলাই চট্টগ্রাম কোতোয়ালী থানায় মহানগর গোয়েন্দা বিভাগের এসআই শিবু প্রসাদ চন্দের নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ লাল দিঘীর পশ্চিম পাড়ে অভিযান চালিয়ে ৫শ পিস ইয়াবাসহ টেকনাফ শাহপরীরদ্বীপ বাজার পাড়ার সিরাজুল ইসলামের পুত্র এমদাদুল হক (২৭) কে আটক করেন।

তার স্বীক্ষারোক্তীতে একইদিন শাহপরীরদ্বীপ মিস্ত্রি পাড়ার ফয়েজুর রহমানের পুত্র আব্দুল মন্নান প্রকাশ মোনাফ (২৭) কে ও আটক করা হয়। এই মামলার তদন্তকারী কর্মকর্তা আটক আসামীদের নাম ঠিকানা সঠিক যাচাইয়ের জন্য টেকনাফ থানায় প্রেরণ করেন। ইয়াবাসহ আটক আসামীর নাম ঠিকানা যাছাই করতে গিয়ে একটি জন্ম সনদ পাওয়া যায়।

এদিকে গত এক বছর ধরে জেলায় জন্মনিবন্ধন বন্ধ থাকায় এই সনদ নিয়ে পুলিশের সন্দেহ হয়। এরই সূত্রধরে অনুসন্ধানে গিয়ে উঠে আসে অপর এক ব্যক্তির নামে ভুঁয়া সনদ।

টেকনাফ থানা পুলিশের তদন্তে আটক আসামী আব্দুল মন্নান প্রকাশ মোনাফ তার প্রকৃত ঠিকানা না দিয়ে ভূয়া ঠিকানা ব্যবহার করে অপর একজন নিরীহ ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টা করেন।

এই ঘটনায় ভূঁয়া জন্ম সনদসহ উপরোক্ত ৩জনকে আটক করে পুলিশ। এরফলে একজন নিরীহ মানুষ মিথ্যা মামলার হয়রানি থেকে রেহায় পেল। এসব খতিয়ে দেখতে গিয়ে জালিয়াত চক্রের দুই ভাই ও কম্পিউটার মালিককে আটক করতে সক্ষম হয় পুলিশ।

384 ভিউ

Posted ১১:২২ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ আগস্ট ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com