
হুমায়ুন রশীদ,টেকনাফ(৭ আগস্ট) :: কক্সবাজারের টেকনাফ উপজেলায় কোস্টগার্ডের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ২কোটি ৫৬ লাখ টাকার ৫১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে টেকনাফ স্থলবন্দরের চাকাজোড়া পাশের খালে অভিযান চালিয়ে ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে টেকনাফ স্টেশন কোস্টগার্ডের সদস্যরা। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পার্শে¦র জঙ্গলে মধ্যে পালিয়ে যায়।
এর আগে ভোরে একই এলাকা থেকে ৩ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এসব ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বাংলাদেশ কোস্টগার্ডের সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার বিএন আব্দুল্লাহ আল মারুফ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সদ্যতা নিশ্চিত করে জানান,জব্দকৃত ইয়াবা পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

Posted ৮:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ আগস্ট ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta