
হুমায়ূন রশিদ,টেকনাফ(৩০ সেপ্টেম্বর) :: টেকনাফে র্যাব সদস্যরা সীমান্ত অপরাধের ঘাটি হিসেবে পরিচিত জাদিমোরা এলাকায় অভিযান চালিয়ে ৮ লক্ষাধিক টাকার চোরাই সিগারেটসহ এক রোহিঙ্গাকে আটক করেছে।
জানা যায়, ৩০ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টারদিকে র্যাব-৭, টেকনাফ ক্যাম্পের কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব (এক্স),বিএন গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকষ আভিযানিক দল নিয়ে উপজেলার হ্নীলা জাদিমোরা এলাকায় রোহিঙ্গা বস্তির সি-ব্লকে বসত-ঘরে তল্লাশী অভিযান চালিয়ে ৮ লক্ষ ১৬ হাজার টাকা মূল্যমানের ৮১ হাজার ৬শ পিস বার্মিজ সিগারেটসহ রশিদ আহমদের পুত্র আব্দুল রজব (২৮) কে আটক করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Posted ১০:২৭ পূর্বাহ্ণ | সোমবার, ০১ অক্টোবর ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta