
হুমায়ূন রশিদ,টেকনাফ(১ ডিসেম্বর) :: টেকনাফের বাহারছড়া পুলিশ অভিযান চালিয়ে এক প্রবাসী হত্যা মামলার এক সন্দেহভাজন আসামীকে আটক করেছে।
জানা যায়,১ ডিসেম্বর ভোররাতে টেকনাফের উপকূলীয় বাহারছড়া পুলিশ ফাঁড়ির আইসি কাঞ্চন কান্তি দাশ ইউনিয়নের উত্তর শীলখালী অভিযান চালিয়ে টেকনাফ মডেল থানার সৌদি প্রবাসী বেলাল হত্যা মামলার সন্দেহভাজন আসামী মৃত মকবুল আলীর পুত্র আতা উল্লাহ (৪২)কে আটক করেন।
আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) শেখ আশরাফুজ্জামান জানান।

Posted ১০:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ০১ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta