মঙ্গলবার ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

মঙ্গলবার ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

টেকনাফে বসত-বাড়িতে মুখোশধারী দূর্বৃত্তদের হানায় টাকা ও স্বর্ণালংকার লুট

মঙ্গলবার, ০৪ জুলাই ২০১৭
437 ভিউ
টেকনাফে বসত-বাড়িতে মুখোশধারী দূর্বৃত্তদের হানায় টাকা ও স্বর্ণালংকার লুট

হুমায়ূন রশিদ,টেকনাফ(৩ জুলাই) :: টেকনাফে ভোররাতে মুখোশধারী একদল দূর্বৃত্ত বসত-বাড়িতে হানা দিয়ে লোকজন বেঁধে ও প্রহার করে নগদ টাকা,স্বর্ণালংকার ও মোবাইল সেট লুটের ঘটনা ঘটেছে। এসময় কলেজ পড়–য়া ছাত্রী ও এক বৃদ্ধাসহ ৫জন প্রহারের শিকার হয়েছে।

জানা যায়,৩জুলাই ভোররাত আড়াইটারদিকে উপজেলার হ্নীলা দক্ষিণ-পশ্চিম নাটমোরা পাড়ার মৃত রশিদ আহমদের পুত্র জালাল উদ্দিনের বাড়িতে অঝোরধারায় বৃষ্টিতে ১০/১২জনের দা,কিরিচ ও স্বশস্ত্র মুখোশধারী একটি দল হঠাৎ বাড়ি ঘেরাও করে বাড়িতে ঢুকে পড়ে। যাকে পায় তাকে মারধর পূর্বক অস্ত্রেরমুখে জিম্মি করে বেঁধে রাখে।

এরপর মহিলাদের শরীরে থাকা ৪ভরি ওজনের স্বর্ণালংকার,আলমিরায় থাকা নগদ ৩লাখ ২০হাজার টাকা,১৯ইঞ্চি ১টি এলইডি,স্মার্টফোন ২টি ও সাধারণ মোবাইল ২টি নিয়ে দ্রুত দক্ষিণ-পশ্চিম দিকে পালিয়ে যায়। এদের মধ্যে ৪/৫জনের চেহারা সনাক্ত করা হলেও নাম-ঠিকানা এখনো জানতে পারেনি।

এই মুখোশধারী দূর্বৃত্তদের হামলায় মৃত রশিদ আহমদের স্ত্রী শামসুন নাহার (৫০),মেয়ে সাবেকুন নাহার(১৮),কক্সবাজারে অধ্যয়নরত কলেজ ছাত্রী জান্নাতুল ফেরদৌস (১৭),ছেলে জালাল উদ্দিন (২৯)ও পুত্রবধু মাইমুনা আক্তার (১৯)আহত হয়।

আহতদের মধ্যে ৫০বছরের বৃদ্ধা শামসুন্নাহারের অবস্থা গুরুতর। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি টেকনাফ মডেল থানার ওসিকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে। স্থানীয় ৫নং ওয়ার্ড মেম্বার জামাল উদ্দিন এই ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রকৃত ঘটনা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন বলে জানান।

আগামীতে এই জাতীয় ঘটনারোধে এলাকাবাসী এবং স্থানীয় প্রশাসনকে সজাগ থাকার আহবান জানান। বাড়ির মালিক জালাল উদ্দিন এই ব্যাপারে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

437 ভিউ

Posted ১২:০৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ জুলাই ২০১৭

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com