
হুমায়ুন রশীদ,টেকনাফ(২৫ জুলাই) :: টেকনাফের সাবরাং ইউপিস্থ কাটাবুনিয়া কবরস্থান এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ২টি এলজি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র নাজিরপাড়া বিওপির হাবিলদার মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে একটি ব্যাগে তল্লাশী করে ২টি দেশীয় তৈরী এলজি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Posted ১২:৫৩ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta