
হুমায়ূন রশিদ,টেকনাফ(২৩ জুলাই) :: টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৫ শতাধিক বিদেশী বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জানা যায়,গত ২৩ জুলাই রাত ৯টারদিকে টেকনাফ র্যাব ক্যাম্পের লেঃ মির্জা শাহেদ মাহতাব (্এক্স), বিএন বিদেশী বিয়ার বিক্রয়ের খবর পেয়ে একটি আভিযানিক দল নিয়ে পৌর এলাকার পুরান পল্লান পাড়ায় অভিযানে যায়।
মাদক বিক্রয়কালে র্যাব সদস্যরা মৃত ফজল আহমদের পুত্র মোঃ ইমাম হোসেন (৩৬) কে গ্রেফতার করে।
উপস্থিত লোকজনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তার বসত ঘরের খাটের নিচে ৩টি প্লাস্টিকের সাদা বস্তা ও ২টি পাটের তৈরী বস্তার মধ্যে রাখা বিদেশী বিয়ারের চালান জব্দ করা হয়।
তা র্যাব ক্যাম্পে এনে গণনা করে ৫ লক্ষ ৮ হাজার টাকা মূল্যের ৫শ ৮ ক্যান বিয়ার পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর জব্দকৃত বিয়ারসহ ধৃত মাদক ব্যবসায়ীকে টেকনাফ মডেল থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।

Posted ২:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta