
হুমায়ূন রশিদ,টেকনাফ(১৮ সেপ্টেম্বর) :: কক্সবাজারের টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে মাটিতে পুঁতে মওজুদ করা ৩ কোটি টাকার ইয়াবা বড়ি উদ্ধার করেছে।
জানা যায়, ১৮ সেপ্টেম্বর সকাল ৯টারদিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির সুবেদার মোঃ আব্দুর রাজ্জাক নাইট্যং পাড়ায় ইয়াবার চালান লুকিয়ে রাখার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল নিয়ে নাইট্যং পাড়ায় একটি বাগানের ঝোপের পার্শ্বে মাটি খুঁড়ার চিহ্ন দেখতে পায়।
উক্ত স্থানের মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো ইয়াবা ভর্তি একটি প্যাকেট পাওয়া যায়।
ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৩ কোটি টাকা মূল্যমানের ১ লাখ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

Posted ৬:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta