
হুমায়ূন রশিদ,টেকনাফ(১৫ আগস্ট) :: টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে বিপূল পরিমাণ বিদেশী বিয়ার ও মাদকসহ ২ জনকে আটক করেছে।
জানা যায়, ১৫আগস্ট ভোররাত পৌনে ১টারদিকে র্যাব-৭,হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে হ্নীলা পূর্ব সিকদার পাড়ার সিরাজের বাড়িতে অভিযান চালিয়ে ১৪ লক্ষ ৩৮ হাজার টাকার ১ হাজার ১শ ৪৪ ক্যান বিদেশী বিয়ার ও ৯৮ বোতল বিদেশী মদসহ মোঃ আবু বক্করের পুত্র মোঃ সিরাজ (৩০) ও মৃত মোবারক হোসেনের পুত্র মোঃ তারেকুল ইসলাম (২২) কে আটক করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Posted ১২:০৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta