
হুমায়ুন রশীদ,টেকনাফ(১২ আগস্ট) :: কক্সবাজারের টেকনাফে ১০ কোটি ২০ লাখ টাকা মুল্যের একটি ইয়াবার চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
(১২ আগস্ট) ভোররাতে টেকনাফ উপজেলার নাজিরপাড়া রহমান প্রজেক্ট সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার চালানটিতে তিন লাখ চল্লিশ হাজার পিস ইয়াবা রয়েছে।
টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো: আছাদুদ-জামান চৌধুরী জানিয়েছেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির সদস্যরা অভিযানে নামেন।
এসময় উক্ত এলাকার রহমান প্রজেক্ট এলাকা দিয়ে একটি ইয়াবার চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে। ১০/১২ জনের একটিদল বস্তা নিয়ে আসতে দেখে বিজিবি’র সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করলে পাচারকারিরা দ্রুত পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে বস্তাটি উদ্ধার করে এতে তিন লাখ চল্লিশ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মুল্য দশ কোটি বিশ লাখ টাকা। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে’।

Posted ৬:৩৫ অপরাহ্ণ | রবিবার, ১২ আগস্ট ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta