রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

টেকনাফে ২৫ হাজার ৭৪২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮
445 ভিউ
টেকনাফে ২৫ হাজার ৭৪২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

হুমায়ুন রশীদ,টেকনাফ(২৮ আগস্ট) :: কক্সবাজারের টেকনাফে লম্বরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মেহেদী হাসান মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, র‌্যাব সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন দক্ষিণ লম্বরিপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এর ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল ওই স্থানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। কিন্তু টেকনাফ সদরের ৩ নং ওয়ার্ড তুলাতুলি এলাকার মৃত বকসু মিয়ার ছেলে আব্দুল আমিন (৪০) ও একই এলাকার আমির হোসেনের ছেলে সৈয়দ নূরকে (৪০) আটক করতে সক্ষম হয় র‌্যাবে।

পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটকদের দেহ এবং হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ২৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন মাদক ব্যবসায়ী/মাদকসেবীদের কাছে মাদক বিক্রয় করে আসছেন। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা।

অপরদিকে ২৭ আগস্ট সোমবার টেকনাফের মৌলভীপাড়ার সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ড মোঃ রাসেল এর বসতবাড়ীতে মাদক বিক্রির খবরে অভিযান চালিয়ে তার স্ত্রী আফিয়া বেগমকে (২২) আটক করে র‌্যাব সদস্যরা। এসময় বসতঘড় তল্লাশী করে তিন লক্ষ ৭১ হাজার টাকার ৭শত ৪২ পিস ইয়াবা এবং ৩ টি বিয়ার ক্যান এবং মাদক বিক্রয়ের নগদ ৫২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এসময় মোঃ রাসেল পালিয়ে যায়।

এ দুই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইয়াবাসহ আটক আসামিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

445 ভিউ

Posted ১১:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com