বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

টেকনাফ ইয়াবাসহ ৬ পাচারকারী আটক

বুধবার, ০১ আগস্ট ২০১৮
367 ভিউ
টেকনাফ ইয়াবাসহ ৬ পাচারকারী আটক

হুমায়ূন রশিদ,টেকনাফ(১ আগষ্ঠ) :: টেকনাফে মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অভিনব কায়দায় মওজুদ, বিক্রি ও পাচারের সময় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ ৬জনকে আটক করেছে।

জানা যায়, ১ আগষ্ঠ ভোর ৭টারদিকে টেকনাফের হোয়াইক্যং ফাঁড়ির আইসি মোঃ বোরহান উদ্দিন ভূইঁয়া গোপন সংবাদের ভিত্তিতে কেরুনতলী ও লম্বাবিলে পৃথকভাবে যানবাহনে তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় পাচারের সময় টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিলের আব্দুল মালেকের পুত্র আব্দুর রহিম (৪৭), হ্নীলা রঙ্গীখালীর আলী হোসেনের পুত্র সোহেল রানা (২২),টেকনাফ পৌর এলাকার পুরান পল্লান পাড়ার আমিন ড্রাইভারের পুত্র মোঃ জাবেদ (২০) কে তল্লাশী চালিয়ে ১ হাজার পিস ইয়াবা বড়িসহ আটক করে।

অপরদিকে বিকাল ৫টায় টেকনাফ মডেল থানার এসআই সাঈদুল ইসলাম, সজীব ও মোঃ বোরহান উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ টেকনাফ সদর ইউপির কচুবনিয়ায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা বড়িসহ রাজার ছড়ার ফজল করিমের পুত্র মোঃ আয়াছ (২০), বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের লাল মিয়ার পুত্র হাসমত উল্লাহ (২১) ও সদর ইউপির কচুবনিয়ার মৃত হাবিবুর রহমানের পুত্র সুরত আলম (৩২) কে আটক করে।

এই ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়–য়া জানান,পুলিশের উর্ধ্বতন মহলের নির্দেশনায় আমরা আপোষহীন মাদক বিরোধী অভিযানে নেমেছি।

এরই ধারাবাহিকতায় হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ও মডেল থানা পুলিশ পৃথক অভিযানে ২১হাজার ইয়াবাসহ ৬জনকে আটক করে। তাদের মধ্যে ৩জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। অপর ৩জনকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

367 ভিউ

Posted ৯:০৪ অপরাহ্ণ | বুধবার, ০১ আগস্ট ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com