রবিবার ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

রবিবার ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

টেকনাফ উপজেলা ভূমি অফিসে ডিজিটালাইজড সিস্টেম চালু

বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০১৭
361 ভিউ
টেকনাফ উপজেলা ভূমি অফিসে ডিজিটালাইজড সিস্টেম চালু

হুমায়ূন রশিদ,টেকনাফ(৭ ডিসেম্বর) :: টেকনাফ উপজেলা ভূমি অফিসকে দালালমুক্ত পরিবেশে জনগণের সেবার কেন্দ্র বিন্দুতে পরিণত করতে ডিজিলাইজড করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের সেবাখাতে ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

জানা যায়,গত অক্টোবর মাস হতে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিসে খতিয়ান সৃজন কাজ দালালমুক্ত ও সুশৃংখল পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রধান ফটকে ডিজিটাল সিস্টেমে চালু করা হয়ে ফ্রন্ট ডেস্ক (তথ্যসেবা) সার্ভিস।

সেবা প্রত্যাশীরা স্বশরীরে উপস্থিত হয়ে ছবি উত্তোলনের মাধ্যমে আবেদন করবেন। এখানে কোন দালালের কাজ যাতে না হয় সে লক্ষ্যে পুরো অফিসটি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার স্বয়ং এই ক্যামেরার তদারকি করছেন।

সেবা প্রার্থীদের বসার জন্য ৩০ আসন বিশিষ্ট গোলঘর। সেবা প্রার্থীদের আবেদন গৃহীত হলে সরাসরী কর্মকর্তার সামনে শুনানী করা হয়। আর কর্মকর্তা-কর্মচারীদের জন্য উপস্থিতি নিশ্চিত করার জন্য বসানো হয়েছে ডিজিটাল হাজিরার যন্ত্র। এরফলে দালালদের দৌরাতœ কমে আসবে।

এই ব্যাপারে সেবা প্রার্থী গোলাম মোস্তফা ও আব্দুল গফুর জানান, সরকারের এই উদ্যোগের ফলে দালাল ছাড়াই ভূক্তভোগীরা ভূমি সেবা পাবে। এর আগে দালালেরা বিভিন্ন অজুহাতে মোটাংকের টাকা হাতিয়ে নিয়ে জনসাধারণকে হয়রানি করে আসছিল।

এই ব্যাপারে টেকনাফ সহকারী কমিশনার প্রণয় চাকমা বলেন,সরকারের আন্তরিক প্রচেষ্টায় ভূমিখাতে উপজেলার সাধারণ মানুষের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে ডিজিটালাইজড করা হয়েছে। এরফলে এই অফিস কেন্দ্রিক দালালের উপদ্রব কমে আসবে আর কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করা হবে। অফিস ফাঁকি রোধ করে জনসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ সর্তক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

361 ভিউ

Posted ৭:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০১৭

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com