
হুমায়ূন রশিদ,টেকনাফ(১৫ জুলাই) :: টেকনাফে কোস্টগার্ড ষ্টেশনের জওয়ানেরা অভিযান চালিয়ে দেড় লক্ষাধিক টাকার ৩শ ৩০ক্যান বিয়ার জব্দ করেছে।
সুত্র জানায়,১৫জুলাই বিকাল ৪টায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের অধীনস্থ টেকনাফ সিজি স্টেশনের কমান্ডার লেঃ কমান্ডার ডিকসন চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে সাইরন খালে অভিযানে গেলে দুইজন লোক বস্তা কাঁধে নিয়ে যেতে দেখলে চ্যালেঞ্জ করলে বস্তাটি ফেলে পালিয়ে যায়।
পরে বস্তা ২টি উদ্ধার করে কোস্টগার্ড ষ্টেশনে নিয়ে গণনা করে ৩শ ৩০ক্যান আন্দমান গোল্ড বিয়ার পাওয়া যায়।
জব্দকৃত বিয়ারের বাজার মূল্য ১লক্ষ ৬৫হাজার টাকা। জব্দকৃত বিয়ার পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Posted ১২:৩৬ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta