
হুমায়ূন রশিদ,টেকনাফ(২৬ ডিসেম্বর) :: টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ ১নারীকে আটক করেছে। আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়,২৬ ডিসেম্বর ভোররাত পৌনে ১টারদিকে টেকনাফ মডেল থানা পুলিশের এসআই সাইদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ ফোর্স নিয়ে হ্নীলা পূর্ব সিকদার পাড়ার উত্তর বিল এলাকায় অভিযান চালিয়ে ১হাজার পিস ইয়াবা বড়িসহ স্থানীয় পূর্ব সিকদার পাড়ার মৃত হাসানের মেয়ে আনোয়ারা (৫০)কে আটক করে।
এই ঘটনায় আটক মহিলার ভাই মনু (২৬) কে পলাতক আসামী করা হয়েছে।
আটককৃতকে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে অফিসার্স ইনচার্জ মোঃ মাইন উদ্দিন খান নিশ্চিত করেন।

Posted ১:২৫ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta