
হুমায়ূন রশিদ,টেকনাফ(৮ সেপ্টেম্বর) :: টেকনাফ সড়কে স্পেশাল সার্ভিস ও মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোটর আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে।
জানা যায়, ৮ সেপ্টেম্বর রাত পৌনে ৮টারদিকে টেকনাফ হতে কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস (কক্সবাজার-জ-১১-০১৮৯) জাদিমোরা ওমর খালের উপরের ব্রীজ অতিক্রমের সময় টেকনাফগামী একটি মোটর সাইকেল (কক্সবাজার-হ-১১-৪৩৭৩) কুলাল পাড়ার মীর কাশেমের পুত্র মুহিবুল আলম (২৬) অতিক্রম করার সময় অসাবধানতাবশত বাসের সাথে সজোরে ধাক্কা লেগে ছিটঁকে পড়ে রক্তাক্ত হয়ে পড়ে।
পাশ^বর্তী লোকজন ও বাসের যাত্রীরা নেমে তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই সড়ক দূঘর্টনার খবর পেয়ে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের এএসআই রাজু কান্তি দাশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তিনি সড়ক দূঘর্টনায় যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

Posted ১২:৪২ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ সেপ্টেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta