বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

‘ডিজিটাল নিরাপত্তা আইন মুক্ত গণমাধ্যমের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে’

রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮
375 ভিউ
‘ডিজিটাল নিরাপত্তা আইন মুক্ত গণমাধ্যমের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে’

সংবাদ বিজ্ঞপ্তি(২২ সেপ্টেম্বর) :: ডিজিটাল নিরাপত্তা আইন বাকস্বাধীনতার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াবে। এটি মুক্ত গণমাধ্যমের ওপর কড়াকড়ি আরোপ করবে। এই আইন সমালোচনাকারীদের বিরুদ্ধে অপব্যবহার করা হতে পারে।

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-এর আয়োজনে গণতন্ত্র, গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা বিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে সাংবাদিকদের বিক্ষোভে বক্তারা এসব কথা বলেন।

বিএফইউজে ঘোষিত কর্মসূচি শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সভাপতি মুহম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক সৈকত সম্পাদক মাহবুবর রহমান।

ডিজিটাল নিরাপত্তা আইন মুক্ত সাংবাদিকতার জন্য চরম হুমকি মন্তব্য করে বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর যুগ্ম-মহাসচিব জিএএম আশেকউল্লাহ, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা কক্সবাজার ব্যুরো চীফ শামসুল হক শারেক, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, দৈনিক সৈকতের নির্বাহী সম্পাদক আনছার হোসেন, জেইউসির সাংগঠনিক সম্পাদক সরওয়ার আলম, প্রচার সম্পাদক এম.এ আজিজ রাসেল, আবদুল মতিন চৌধুরী, ছৈয়দ আলম।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ নেজাম উদ্দিন, শাহীন মাহমুদ রাসেল, জসিম উদ্দিন, ওসমান গণি ইলি, মহি উদ্দিন মাহি, আবদুস সাত্তার।

উদ্বোধনী বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাসানুর রশীদ। সভা পরিচালনা করেন ইউনিয়নের কার্যকরী কমিটির সদস্য ইমাম খাইর। সমাবেশে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। তাই এ আইন বাতিল করে গণমাধ্যমমুখি আইন প্রণয়নের দাবী করেন।

সম্পাদক পরিষদ ও সাংবাদিক নেতাদের আপত্তি সত্ত্বেও বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা বিল বুধবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে পাশ হয়েছে।

375 ভিউ

Posted ১২:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com