মঙ্গলবার ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

মঙ্গলবার ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কক্সবাজার স্টুডেন্স ফোরাম কতৃর্ক মেয়র মুজিবর রহমানকে সংবর্ধনা

রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮
550 ভিউ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কক্সবাজার স্টুডেন্স ফোরাম কতৃর্ক মেয়র মুজিবর রহমানকে সংবর্ধনা

বিশেষ প্রতিবেদক(৩০ সেপ্টেম্বর) :: ঢাকা বিশ্ববিদ্যালয়ে কক্সবাজার জেলার অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের একমাত্র জেলা সংগঠন কক্সবাজার স্টুডেন্স ফোরাম ২৯ সেপ্টেম্বর শনিবার সামাজিক বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে আয়োজন করেছিল সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠানের ।

উক্ত অনুষ্ঠানে কক্সবাজারের পৌর মেয়র নির্বাচিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন সংগঠন থেকে ইতিহাসের প্রথমবারের মত সংবর্ধনা প্রদান করা হয় জনাব মুজিবর রহমানকে ।

সংগঠনের সভাপতি তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরশেদ সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় ভাল ফলাফলকারী, বিসিএস ক্যাডার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ঢা.বিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রাপ্তদেরও সংবর্ধনা দেয়া হয় ।সংবর্ধিত অতিথির বক্তব্যে কক্সবাজার জেলার নবনির্বাচিত মেয়র মুজিবুর রহমান বলেন, অন্য অনেক সংবর্ধনা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আমার এলাকার মেধাবীদের দেওয়া সম্মান আমার জীবনে পরম পাওয়া ।

কক্সবাজারের উন্নয়নে মেয়র মুজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণের আহবান জানান । তিনি মনোযোগ সহকারে অন্যান্যদের বক্তব্যে কক্সবাজার শহরের বিদ্যমান সমস্যাগুলো শুনেন এবং দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেন।এছাড়া তার দীর্ঘ বক্তৃতায় মেয়র নিজের জীবন যুদ্ধের ইতিহাস ছাত্র ছাত্রীদের সামনে তুলে ধরেন ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কোন শিক্ষার্থী যেন অর্থ কষ্ট না হয় সে ব্যপারে আন্তরিক থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন । বক্তব্যের শেষে সংগঠনের জন্য বাৎসরিক একটি অনুদানের ঘোষনা দেন ।

বিশেষ অতিথির বক্তব্যে ঢা.বি এর সাবেক ছাত্র ব্যারিস্টার মিজান সাঈদ বলেন, জীবন হচ্ছে সংগ্রামের । যে ছাত্র জীবনের সংগ্রামে সফল হবে, সে জীবনে সফলতার সিঁডি পদার্পণ করবেই । উনি কারো সাহায্যের দিকে তাকিয়ে না থেকে নিজের যোগ্যতা প্রমাণের আহবান জানান ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমান ইউরিপিয়ান কলেজ অব ল এর ডিরেক্টর ও ডিন প্রশান্ত ভূষণ বড়ুয়া বিশেষ অতিথির বক্তব্যে বলেন, শুধু পড়ালেখা নয় কক্সবাজার থেকে আগত প্রতিটা শিক্ষার্থী যেন নিজের দক্ষতা অর্জন করার জন্য বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও বিতর্ক ক্লাবে জড়িত থাকার আহবান জানান । তিনি নিজ উদ্দ্যোগে উপস্থিত ছাত্র ছাত্রী ও অতিথিদের মাঝে “কারাগারের রোজনামচা” বইটি বিতরণ করেন ।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ উপকমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ-সাংস্কৃতিক কর্মী ও রামু সমিতি ঢাকার সাধারণ সম্পাদক সুজন শর্মা তার বক্তব্যে সবাইকে চাকরীর পেছনে না ঘুরে নিজের মেধা কাজে লাগিয়ে উদ্দ্যোগতা হওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন ।

তিনি বলেন, সরকারী উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানও কক্সবাজারের উন্নয়নে ভূমিকা রাখতে পারে ।তিনি আরো বলেন-“বাংলাদেশ নেতৃত্ব দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়,আগামীর কক্সবাজার হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবীদের” ।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক খালেদ মাহমুদ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য ইসমত আরা ইসমু, ঢা.বির শিক্ষক একরামুল হুদা, সংগঠনের সাবেক সভাপতি রেজা আল নাহিয়ান, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম তাজ উদ্দিন প্রমূখ ।

550 ভিউ

Posted ৫:৫৮ অপরাহ্ণ | রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com