
মোসলেহ উদ্দিন, উখিয়া(১০ ডিসেম্বর) :: বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ারপুুত্র, দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী তারেক রহমানকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া উপজেলা শাখা।
শনিবার বিকেলে উখিয়া ছাত্রলীগের সাধারন সম্পাদক মকবুল হোসেন মিথুনের নেতৃত্বে মিছিলটি উখিয়া স্টেশন প্রদক্ষিণ করে।
মিছিলোত্তর সমাবেশে বক্তারা বলেন, বিদেশে অর্থ পাচারকারী, দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান দেশের বাইরে থেকে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগে বিশ্বের বিভিন্ন মিডিয়ায় প্রচার পেয়েছে। অবিলম্বে তারেক রহমানকে দেশে এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
এসময় বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ইমাম হোসেন, সহ-সভাপতি অহিদুল হক চৌধুরী, জেলা কৃষকলীগ নেতা কাজী আক্তার উদ্দিন টুনু, যুবলীগ নেতা মাসুদ আমিন শাকিল, উখিয়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ইবরাহিম আজাদ, কলেজ ছাত্রলীগ সভাপতি সাইদুল আমিন টিপু প্রমূখ।

Posted ৩:৩৯ অপরাহ্ণ | রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta