রবিবার ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

রবিবার ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

পাকিস্তানের নির্বাচনের হাল হকিকত একনজরে

মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮
509 ভিউ
পাকিস্তানের নির্বাচনের হাল হকিকত একনজরে

কক্সবাংলা ডটকম(২৪ জুলাই) ::  বুধবার ২৫ জুলাই হতে চলেছে পাক নির্বাচন৷ প্রধানমন্ত্রীর পদে থাকাকালীন কেউই নিজের কার্যকালের মেয়াদ সম্পূর্ণ করতে পারেননি এ যাবৎ৷ পাশাপাশি বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে এই নির্বাচন যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলাই যায়৷ একনজরে দেখে নেওয়া যাক পাক নির্বাচনের হাল হকিকত৷

১) ব্যালট পেপারে হতে চলেছে এই নির্বাচন৷ সকাল ৮টা থেকে শুরু হয়ে সন্দ্যে ৬টা পর্যন্ত চলবে৷ ৬টার পরেই পোলিং বুথে উপস্থিত ভোটকর্মীরা ভোটগণনার কাজ শুরু করবে৷
২) রাত্রি ৯টা থেকেই নির্বাচনী ফলাফল সংক্রান্ত খবর প্রকাশ্যে আসতে থাকবে৷ যদিও ছবি স্পষ্ট হবে মধ্যরাতে৷
৩) পাকিস্তান ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে প্রায় ১০.৫ কোটি রেজিস্টার্ড ভোটার রয়েছে৷

৪) পাকিস্তানের চারটি প্রান্ত- পঞ্জাব, বালোচিস্তান, খাইবার পাখতুনখওয়া এবং সিন্ধে এই নির্বাচন হতে চলেছে৷ জাতীয় সংসদে ২৭২টি আসন রয়েছে৷ সংরক্ষিত আসন ৭০(যার মধ্যে মহিলাদের জন্য ৬০ এবং সংখ্যালঘুদের জন্য ১০আসন রয়েছে)
৫) সরকার গড়তে যুদ্ধ হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী জেলবন্দি নওয়াজ শরিফের দল বনাম অন্যতম বিরোধী নেতা ইমরান খান ও প্রয়াত বেনজির ভুট্টোর পুত্র বিলাবল ভুট্টোর মধ্যে৷

৬) কোনও দলের সরকার গঠনের জন্য কমপক্ষে ১৩৭ আসনে জয় লাভ করতেই হবে৷ এই নির্বাচনে ত্রিকোণ যুদ্ধ হবে পিএমএল-এন, পিটিআই এবং পিপিপি-র মধ্যে৷
৭) পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের প্রধান প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ৷
৮) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-এর প্রধান প্রাক্তন ক্রিকেটার ইমরান খান৷

৯) পাকিস্তান পিপলস্ পার্টির প্রধান প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পুত্র বিলাওবল ভুট্টো৷
১০) গ্লোবাল টেররিস্টের তালিকাভুক্ত হাফিজ সইদও মিল্লি মুসলিম লীগ নামের একটি দল গঠন করে প্রায় ২০০ প্রার্থী নির্বাচনী ময়দানে নামালেও পাক ইলেকশন কমিশন এখনও একে ছাড়পত্র দেয়নি বলেই জানা গিয়েছে৷

একনজরে পাক জাতীয় নির্বাচন:
জাতীয় সংসদ ও প্রাদেশিক আইনসভা মিলে ৮৪৯টি আসনে ভোট
১১৮৫৫জন প্রার্থী
জাতীয় সংসদে আসন ২৭২
প্রাদেশিক আইনসভায় আসন ৫৭৭
জাতীয় সংসদের মোট ৬০ আসন সংরক্ষিত(মহিলাদের জন্য)

২৭২টি আসনে সরাসরি ভোট
পাঞ্জাবে পড়ছে ১৪১ টি আসন
সিন্ধ প্রদেশে ৬১ আসন
খাইবার পাখতুনখোয়ার ৩৯টি আসন
বালোচিস্তানে আছে ১৬টি আসন
উপজাতি অধ্যুষিত এলাকার (ফাটা) ১২টি আসন
জাতীয় রাজধানী (ইসলামাবাদ) সংলগ্ন ৩টি আসন
সংখ্যালঘুদের জন্য ১০ আসন রয়েছে৷

509 ভিউ

Posted ৬:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com