রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

পাকিস্তানে সরকার গঠনের পথে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ

বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
513 ভিউ
পাকিস্তানে সরকার গঠনের পথে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ

কক্সবাংলা ডটকম(৫ জুলাই) :: পাকিস্তানে সরকার গঠন করতে চলেছে সাবেক ক্রিকেটার ইমরান খানের নেতৃত্বাধীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। গতকাল অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে পিটিআই পাকিস্তানের কেন্দ্রীয় পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয়েছে। এর ফলে পাকিস্তানের রাজনীতিতে এক ধরনের পালাবদলের আভাস পাওয়া যাচ্ছে। খবর ডন, দ্য গার্ডিয়ান ও পিটিআই।

গত সাত দশক পাকিস্তানের রাষ্ট্রক্ষমতায় থাকা দলগুলোকে নির্বাচনে হারিয়ে একাদশ সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন করায়ত্ত করেছে পিটিআই। ২২ বছর বয়সী দলটি গতকাল রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় পার্লামেন্টের ৯৭টি আসনে ভোট গণনায় এগিয়ে ছিল। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এগিয়ে ছিল ৬২ আসনে। অপর দুই সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টো ও বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ২৮টি আসনে এগিয়ে ছিল।

পাকিস্তানের ৩৪২ আসনের কেন্দ্রীয় পার্লামেন্টে ১০টি আসন ধর্মীয় সংখ্যালঘুদের জন্য ও ৬০টি আসন নারী সদস্যদের জন্য সংরক্ষিত। নির্বাচনে ৫ শতাংশের বেশি ভোট পাওয়া দলগুলোর মধ্যে এসব সংরক্ষিত আসন আনুপাতিক হারে বণ্টন হয়। সরাসরি নির্বাচন হয় ২৭২টি আসনে। তবে এবার ১০৩ নম্বর (ফয়সালাবাদ) আসনে স্বতন্ত্র প্রার্থী মির্জা মুগলের আত্মহত্যা ও ৬০ নম্বর (রাওয়ালপিন্ডি) আসনে পিএমএল-এন দলীয় প্রার্থী হানিফ আব্বাসী প্রার্থিতার অযোগ্য ঘোষিত হওয়ায় এ দুটি আসনে নির্বাচন স্থগিত রয়েছে। ফলে গতকাল ভোট হয়েছে ২৭০ আসনে। এর মধ্যে তিন প্রধান রাজনৈতিক দলের নেতারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন একাধিক আসনে।

পিটিআই নেতা ইমরান খান সর্বোচ্চ পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। খাইবার পাখতুনখোয়ার বান্নু, ইসলামাবাদের বানি গালা, পাঞ্জাবের মিয়ানওয়ালি ও লাহোর (ওয়ালটন ক্যান্টনমেন্ট) এবং সিন্ধুর ইস্ট করাচি আসনে প্রার্থী হয়েছিলেন তিনি। এর মধ্যে প্রতিটি আসনেই তিনি জয়ী হয়েছেন।

পিএমএল-এন চেয়ারম্যান ও কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ বেলুচিস্তানের সোয়াত, খাইবার পাখতুনখোয়ার দেরা গাজী খান, পাঞ্জাবের লাহোর (মডেল টাউন ও শালিমার) এবং করাচি ওয়েস্ট আসনে প্রার্থী হয়েছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত চারটি আসনের কমপক্ষে দুটিতে তিনি পরাজয়ের ঝুঁকিতে ছিলেন। পিপিপি প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি সিন্ধুর মালাকান্দ, করাচি সাউথ ও পারিবারিক নিবাস লারকানা আসনে প্রার্থী হন। এর মধ্যে অন্তত একটি আসনে তিনি হেরে যেতে পারেন।

জাতীয় পার্লামেন্টের পাশাপাশি পাকিস্তানের চারটি প্রাদেশিক পার্লামেন্টের ৫৭১টি আসনেও গতকাল ভোটগ্রহণ হয়েছে। প্রাদেশিক নির্বাচনেও পিটিআইর জয়ের স্পষ্ট আভাস দেখা গেছে। পাকিস্তানের পার্লামেন্টের ২৭২ আসনের মধ্যে ১৪১টি রয়েছে পাঞ্জাবে। এ হিসাবে পাঞ্জাব প্রদেশে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ীরাই ইসলামাবাদে সরকার গঠনে অনেকটা এগিয়ে থাকে। এবারের নির্বাচনে পাঞ্জাবে পিএমএল-এনকে ছাড়িয়ে পিটিআই এগিয়ে যেতে পারে বলে ভোটের আগে সর্বশেষ জনমত জরিপে গ্যালাপ পাকিস্তান জানায়।

পাঞ্জাবের পাশে খাইবার পাখতুনখোয়া প্রদেশের ৩৯টি আসনের সিংহভাগও পিটিআই করায়ত্ত করতে পারে। বেলুচিস্তান প্রদেশেও আওয়ামী ন্যাশনাল পার্টি ও আওয়ামী ওয়ার্কার্স পার্টির শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারে পিটিআই। এর বাইরে সিন্ধু প্রদেশের ৬১টি আসনে ভাগ বসাতে পিটিআই এবার পিএমএল-এফকে নিয়ে জিডিএ জোট গড়েছে।

গতকাল স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিভিন্ন স্থানে অনিয়ম-বিশৃঙ্খলার অভিযোগ সত্ত্বেও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে নির্ধারিত সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

প্রধান তিন রাজনৈতিক দল পিএমএল-এন, পিটিআই ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ভোটগ্রহণের সময়সীমা ১ ঘণ্টা বৃদ্ধির আবেদন জানালেও নির্বাচন কমিশন তাতে সাড়া দেয়নি। নির্ধারিত সময় শেষেও বিভিন্ন কেন্দ্রের বাইরে বিপুলসংখ্যক ভোটার অপেক্ষমাণ ছিল বলে জানিয়েছে জিও নিউজ ও দি এক্সপ্রেস ট্রিবিউন।

এবারের নির্বাচনে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি ভোটার অংশ নিয়েছেন বলে স্থানীয় পর্যবেক্ষকরা জানিয়েছেন। দিনভর ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন স্থান থেকে ৬০০টি অনিয়মের অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সমন পেয়েছেন পিটিআই নেতা ইমরান খান, পিএমএল-এন চেয়ারম্যান শাহবাজ শরিফ, পিপিপি নেতা খাজা লতিফ ও সৈয়দ ফয়সাল সালেহ হায়াত। নর্থ ওয়াজিরিস্তানের একটি কেন্দ্রে ভোট শুরুর ৭ ঘণ্টা পরও সিলমোহর না আসার কথা জানিয়ে ভোটারদের কেন্দ্রে ঢুকতে দেয়নি নির্বাচন কর্মীরা। বেলুচিস্তানের কিল্লা আবদুল্লাহ জেলার একটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে অজ্ঞাত ব্যক্তিরা অপহরণ করে নিয়ে যায়।

513 ভিউ

Posted ৯:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com