শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

পৃথিবীতে নভেম্বরেই হামলা ভিনগ্রহীদের? আশঙ্কা বিজ্ঞানীদের

শুক্রবার, ০১ আগস্ট ২০২৫
243 ভিউ
পৃথিবীতে নভেম্বরেই হামলা ভিনগ্রহীদের? আশঙ্কা বিজ্ঞানীদের

কক্সবাংলা ডটকম :: বিধ্বংসী দাবানল, ভূমিকম্প ও সুনামির পর ২০২৫ সালে অপেক্ষা করছে আরও বড় কোনও বিপর্যয়? চলতি বছরে কি এমন কিছুর সাক্ষী হতে চলেছি আমরা?

সিনেমার পর্দা পেরিয়ে যা সত্যিই ঘটতে চলেছে বলে আগে কখনও কল্পনাও করা যায়নি?

এমন আশঙ্কা ছড়িয়েছে বৈজ্ঞানিক মহলেও।

বুলগেরিয়ার কিংবদন্তী ভবিষ্যদ্রষ্টা বাবা ভাঙ্গা ২০২৫ সালে পৃথিবীর বুকে ভিনগ্রহের বাসিন্দারা হামলা চালাতে পারে বলে জানিয়েছিলেন।

তাঁর এই ভবিষ্যদ্বাণী মিলে যেতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

ছুটে আসছে ভিনগ্রহী যান?

গত ১৬ জুলাই নিউ ইয়র্ক পোস্ট ও সাউথ ওয়েস্ট নিউজ় সার্ভিসে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

সেখানে বলা হয়েছে, বিজ্ঞানীরা সতর্ক করছেন, ভিনগ্রহের একটি যান অত্যন্ত দ্রুত বেগে মহাকাশের বুক চিরে পৃথিবীর দিকে ধেয়ে আসছে।

যে গতিতে তা এগোচ্ছে, তাতে নভেম্বরের মধ্যেই এই যান পৃথিবীতে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, পৃথিবীতে হামলা করতেই তা আসছে বলে মনে করছেন অনেকে।

ম্য়ানহাটানের থেকেও বড়

মহাকাশের বুকে যে সন্দেহজনক বস্তু ঘিরে আশঙ্কা দেখা দিয়েছে, গত ১ জুলাই প্রথম তা নজরে পড়ে বিজ্ঞানীদের। এর নাম দেওয়া হয়েছে 3I/ATLAS।

পৃথিবীর দিকে ঘণ্টায় ১৩০০০০ মাইল বেগে ছুটে আসছে ওই বস্তু। তাকে পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত, তার উৎপত্তি আমাদের সৌরজগতের বাইরে।

বিজ্ঞানীদের একাংশ একে ভিনগ্রহী যান বলে মনে করলেও অনেকের ধারণা এটি আসলে একটি ধূমকেতু।

১৫ মাইল ব্যাসের এই বস্তু আকারে ম্যানহাটান শহরের থেকেও বড় বলে জানিয়েছেন তাঁরা।

নজরদারি সঙ্গে হামলা?

Initiative for Interstellar Studies-এর গবেষক অভি লোয়েব, অ্যাডাম হিবার্ড এবং অ্যাডাম ক্রওল 3I/ATLAS-এর ধূমকেতু হওয়ার তত্ত্ব উড়িয়ে দিয়েছেন।

তাঁদের দাবি, এটি নিছক কোনও প্রাকৃতিক বস্তু নয়, বরং বহির্জগত থেকে পাঠানো গুপ্তচর প্রযুক্তির কোনও ছদ্মবেশী বস্তু।

যে গতিতে তা এগিয়ে আসছে, তাতে এর ধূমকেতু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বিজ্ঞানী অভি লোয়েব।

এমনকী, যে পথে 3I/ATLAS পৃথিবীর দিকে এগোচ্ছে, তাতে বৃহস্পতি, মঙ্গল ও শুক্রের খুব কাছ দিয়েই এটি আসবে।

ফলে এই সব গ্রহে পৃথিবীর উপর নজরদারি চালানোর গ্যাজেট ফিট করতে এটির অসুবিধে হবে না বলে তাঁর দাবি।

শুধু তাই নয়, সূর্যের কাছাকাছি এসে এই অবজেক্টটি পৃথিবীর নজর থেকে হারিয়ে যাবে।

ফলে পৃথিবীর টেলিস্কোপগুলি থেকে একে তখন আর দেখা যাবে না। ফলে পৃথিবীর নজর এড়িয়ে নিজের কাজকর্ম চালাতে পারবে বলেও আশঙ্কা করেছেন লোয়েব।

কী বলেছিলেন বাবা ভাঙ্গা?

বুলেগেরিয়ান ভবিষ্যদ্রষ্টা বাবা ভাঙ্গার গণনা অনুসারে এই বছরেই পৃথিবীতে হামলা চালাবে ভিনগ্রহীরা। এ বার একই আশঙ্কা বিজ্ঞানীদের গলায়।

এই বছরেই ভূমিকম্প, সুনামি ও যুদ্ধের মতো বাবা ভাঙ্গার একাধিক ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে।

তাহলে এ বার কি অন্য গ্রহের বাসিন্দাদের সঙ্গে সংঘাতের সময় চলে এলো?

মহাকাশের বুকে সন্দেহজনক ওই বস্তু ধূমকেতু হোক বা অন্য কিছু, নভেম্বর ঘিরে আশঙ্কা ও কৌতুহল যে বাড়ছে, তাতে সন্দেহ নেই।

243 ভিউ

Posted ৮:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com