
নাজিম উদ্দিন, পেকুয়া :: কক্সবাজারের পেকুয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
এ উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সঞ্চালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের।
বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পেকুয়া উপজেলা জামায়াতের আমির ইমতিয়াজ উদ্দিন, বীর মুক্তিযুদ্ধা রমিজ উদ্দিন আহমেদ, শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজের অধ্যাপক আজিজুল হক, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুর রহমান হৃদয় ও ছাত্র আন্দোলনের পেকুয়া প্রতিনিধি মাশরাফি ছরওয়ার হিরন।
এছাড়া ওইদিন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।

Posted ৫:৩৫ অপরাহ্ণ | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta