
প্রেস বিজ্ঞপ্তি(২৫ জানুয়ারি) :: কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারীমোড়া প্রিমিয়ার লিগের (কেপিএল) দশম আসরের কাঙ্খিত ফাইনাল শুক্রবার অনুষ্ঠিত হবে। দুপুর দুইটায় কাছারীমোড়ার কেপিএল মাঠে এ ফাইনাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কেপিএল কর্তৃপক্ষ।
ফাইনালে মুখোমুখি হবে শিলখালীর মিজানুর রহমানের ড্রাগন্স ক্রিকেট ও উজানটিয়ার আবদুর রহিমের সোনালী সুপার সিক্সার্স।
কেপিএল সূত্র জানায়, ২৯ ডিসেম্বর কেপিএল দশম আসরের উদ্বোধন হয়। এতে ছয়টি দল অংশগ্রহন করে।
দলগুলো হলো ড্রাগন্স ক্রিকেট, সোনালী সুপার সিক্সার্স, পল্লীবন্ধু ক্রিকেট কিংস, ম্যাগপাই বয়েজ, ইলেভেন ব্লাস্টার্স ও দ্যা বুলস্। ফাইনাল ছাড়া টূর্ণামেন্টে ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুরুজ্জামান মঞ্জু, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য উম্মে কুলসুম মিনু, শিলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হোছাইন, উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শহিদুল ইসলাম চৌধুরী, টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, নাহার এগ্রো গ্রুপের চট্টগ্রামের ব্যবস্থাপক মো. আলাউদ্দিন চৌধুরী, পেকুয়া উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু ছিদ্দিক রনি ও দোহা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী হাসানুল ইসলাম আদর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কেপিএল পরিচালনা কমিটির চেয়ারম্যান সাহেদুল ইসলাম শাহেদ।

Posted ৭:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta