সোমবার ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

সোমবার ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

পেকুয়ায় অকটেনের ড্রাম বিস্ফোরনে কর্মচারী নিহত-আহত-১

সোমবার, ২৯ জানুয়ারি ২০১৮
325 ভিউ
পেকুয়ায় অকটেনের ড্রাম বিস্ফোরনে কর্মচারী নিহত-আহত-১

নাজিম উদ্দিন,পেকুয়া(২৯ জানুয়ারী) :: কক্সবাজারের পেকুয়ায় অকটেনের ড্রাম বিস্ফোরনে মো.হারুনুর রশিদ (৩০) নামের এক কর্মচারী নিহত হয়েছেন। এসময় আর এক কর্মচারী আজিজুর রহমান (১৩) আহত হন।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজারের আশেক ওয়ার্কসপে এ ঘটনা ঘটে।

নিহত মো.হারুনুর রশিদ পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সবজীবন পাড়ার কালা মিয়ার ছেলে এবং আহত আজিজুর রহমান একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, পেকুয়া বাজারের আশেক ওয়ার্কসপে সকাল সাড়ে ১১টার দিকে গ্র্যান্ডার মেশিন দিয়ে অকটেনের একটি খালি ড্রাম খুলছিলেন কর্মচারী হারুন ও আজিজ।

এসময় হঠাৎ করে বিকট শব্দে ড্রামটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে মারা যায় হারুন এবং গুরুতর আহত হয় আজিজ। বিস্ফোরনের শব্দ শুনে ওই দোকানে ছুটে যান স্থানীয় ব্যবসায়ীরা।পরে আহত আজিজকে উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মঞ্জুরুল কাদের মজুমদার বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে বিস্ফোরন হয়েছে তদন্ত করা হচ্ছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

325 ভিউ

Posted ৭:২০ অপরাহ্ণ | সোমবার, ২৯ জানুয়ারি ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com