
নাজিম উদ্দিন,পেকুয়া(৩০ নভেম্বর) :: পেকুয়ায় অপহৃত যুবককে ৪ দিন পর উদ্ধার করল পেকুয়া থানা পুলিশ। উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ফাসিয়াখালী জালিয়াকাটা ফসলী জমির আইল থেকে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন।
৩০ নভেম্বর রাত ৮ টার দিকে অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে। তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার শ্বাস নিতে প্রশান্তি দেখা গেছে চিকিৎসকরা জানায়।
তারা আরো জানায়, উদ্ধারকৃত যুবককে ব্যাপক নির্যাতন ও মারধর করা হয়েছে। সর্বশরীরে আঘাত ও ফুলা জখমের চিহ্ন রয়েছে। উদ্ধার হওয়া যুবকের নাম সুরত আলম(৩২)।
তিনি কক্সবাজার ঝিলংজা ইউনিয়নের লিংরোড মুহুরীপাড়া এলাকার নুর আহমদের পুত্র। তাকে অপহরনকারীচক্র গত ৪ দিন ধরে অজ্ঞাত স্থানে আটকিয়ে রাখে।
সুরত আলমের স্ত্রী রেহেনা বেগম জানায়, এক বন্ধুর সাথে স্বামী পেকুয়ায় বেড়াতে আসেন। বারবাকিয়া ইউনিয়নের ফাসিয়াখালী জালিয়াকাটা এলাকার ছাবের আহমদের পুত্র মোসাদ্দেকের সাথে তার ওই বন্ধুর লেনদেন ছিল। কৌশলে তারা ওই বন্ধুসহ সুরত আলমকে পেকুয়ায় আনে। এ সময় অবস্থা বেগতিক দেখতে পেয়ে সুরত আলমের সঙ্গী পালিয়ে যান। সুরত আলমকে ৪ দিন ধরে তারা আটকিয়ে রাখে।
এক পর্যায়ে ৪ টি বাড়িতে জিম্মী করে রাখে। বিষয়টি পুলিশের উর্ধতন মহলকে জানানো হয়।পেকুয়া থানা পুলিশ ওই দিন অভিযান চালিয়ে আমার স্বামীকে বিলের ফসলী জমি থেকে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করে।
পেকুয়া থানার এস,আই উত্তম কুমার জানায়, স্থানীয় যুবলীগ নেতা বারেক ও দুই ইউপি সদস্য পুলিশকে সহযোগিতা করে। আমরা রাতে পুরো এলাকা ঘিরে ফেলি। পুলিশ ও জনগন এ উদ্ধার কাজে অংশগ্রহন করে।

Posted ১২:৪২ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta