রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

পেকুয়ায় আইন শৃংখলা কমিটির সভা

সোমবার, ১৩ আগস্ট ২০১৮
332 ভিউ

নাজিম উদ্দিন,পেকুয়া(১৩ আগস্ট) :: পেকুয়ায় আইন শৃংখলা কমিটির সভা হয়েছে। ১৩ আগস্ট সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্টিত হয়।

ইউএনও মাহাবুব উল করিম এর সভাপতিত্বে অনুষ্টিত ওই সভায় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, ভাইস চেয়ারম্যান (নারী) লুৎফা হায়দার রনি, জেলা আ’লীগ সদস্য এস,এম গিয়াস উদ্দিন, উম্মে কুলসুম মিনু, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আবুল কাসেম, জেলা আ’লীগের উপদেস্টা ও সাবেক চেয়ারম্যান এড. কামাল হোসেন, উজানটিয়া ইউপি চেয়ারম্যান এম,শহিদুল ইসলাম, টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম, জিএমসি ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক জহির উদ্দিন, জাপা নেতা এস,এম মাহাবুব ছিদ্দীকি, সদর প্যানেল চেয়ারম্যান মাহাবুল করিম, রাজাখালী প্যানেল চেয়ারম্যান অলি আহমদ, মগনামার মহিলা সদস্যা খালেদা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা: ছাবের আহমদ, মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি বেলায়েত হোসেন, সাংবাদিক জালাল উদ্দিন প্রমুখ।

সভায় জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন, চাঁদাবাজি ও দখলবাজি রুখতে প্রশাসনের নজরদারী বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে। এ সময় বক্তব্যে সাংবাদিক জালাল উদ্দিন জানায়, মগনামা কাঁটাফাড়ি ব্রীজের নিকট সরকারী পরিত্যক্ত জমি আছে। সমুদ্র স্মরনী ব্রীজের পশ্চিম প্রান্তে মগনামা পয়েন্টে সরকারী এ জমিতে জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতি স্তম্ভ তৈরী করা যেতে পারে। স্মৃতি অম্লান করতে ওই স্থানে স্মৃতি স্তম্ভ তৈরীর আহবান জানানো হয়।

এ ছাড়া জেলা আ’লীগ সদস্য উম্মে কুলসুম মিনু জানায়, পেকুয়ায় ক্রীড়া কমপ্লেক্সটি শেখ রাসেল নামকরন প্রস্তাব উত্তাপন করছি। ক্রীড়া চর্চায় পেকুয়ার সূর্য সন্তানরা জাতীয় ভাবে বিরত্বের জানান দিয়েছে। পেকুয়ার বীরদের সম্মানে এ ক্রীড়া কমপ্লেক্স বঙ্গবন্ধুর কনিষ্ট সন্তান শেখ রাসেলের নামকরন করা হউক।

উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আবুল কাসেম পেকুয়ার আইন শৃংখলাসহ সার্বিক বিষয় তুলে ধরেন। এ সময় পেকুয়ায় চাঁদাবাজ চক্রের তৎপরতা বৃদ্ধি নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে।

পেকুয়া থানায় দালালী হ্রাস করনে পুলিশের ভূমিকা চাওয়া হয়েছে। টাউট বাটপারদের তালিকা প্রকাশ করতে পুলিশকে অনুরোধ জানানো হয়েছে এ ছাড়া ঈদুল আজহাকে ঘিরে পশু কেনাবেচায় জাল নোটের ছড়াছড়ি রুখতে প্রশাসন, ব্যাংকিং খাতে নজরদারী বাড়ানো তাগিদ দেয়া হয়েছে। রাজাখালীতে জুয়ার আসর রুখতে সভায় আলোচনা হয়েছে।

332 ভিউ

Posted ১১:৫০ অপরাহ্ণ | সোমবার, ১৩ আগস্ট ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com