
নাজিম উদ্দিন,পেকুয়া(৭ সেপ্টেম্বর) :: পেকুয়ায় খোঁজ মিলছে না এক কলেজ ছাত্রীর। এক সপ্তাহ পূর্ব সময় থেকে ওই ছাত্রী নিখোঁজ রয়েছে। ১ম বর্ষের পরীক্ষা চলছিল। এইচ,এস,সি প্রথম বর্ষের ৫ টি পরীক্ষায় মেয়েটি অংশ নিয়েছিল।
৬ষ্ঠ তম পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয়। তবে ওই দিন বিকেল পর্যন্ত বাড়িতে না পৌছলে শংকা তৈরী হয় পরিবারে। গত ১ সপ্তাহ ধরে ওই ছাত্রীর কোথাও সন্ধান পাওয়া যাচ্ছে না।
ছাত্রীর নাম কলি আক্তার(১৭)। মেয়েটি পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজের ১ম বর্ষের মানবিক বিভাগের অধ্যয়নরত ছাত্রী বলে নিশ্চিত হওয়া গেছে। তার পিতার নাম রশিদ আহমদ। তার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের বকসু চৌকিদারপাড়া গ্রামে।
স্থানীয় সুত্র জানায়, গত ২ সেপ্টেম্বর থেকে কলি আক্তার নিখোঁজ রয়েছে। ওই দিন সকালে ওই ছাত্রী কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়।
তার পিতা রশিদ আহমদ জানায়, কলেজে পরীক্ষা চলছিল। ৫ম পরীক্ষায় সে অংশ নেয়। পরীক্ষার ৬ষ্ট দিনে অংশ নিতে বাড়ি থেকে বের হয়। সদর ইউনিয়নের মিয়াপাড়ায় আমার মেয়ে জন্নাতুল ফেরদৌস ভাড়া বাসায় থাকে। তার স্বামী বিদেশে।
ওই দিন বড় বোনের আড়াই ভরি স্বর্ন ও ২০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। তবে ওই সময় থেকে মেয়েটির খোঁজ মিলছে না। ৫ সেপ্টেম্বর এক সিএনজি চালক আমার মেয়ে সজরুকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন। আজম নামের ওই সিএনজি চালকের বাড়ি সদর ইউনিয়নের বটতলিয়াপাড়ায়। সজরু মগনামায় স্বামীর সংসারে।
কিন্তু কলি নিখোঁজের বিষয়ে মুখ না খুলতে আমার এ মেয়েকে সতর্ক করা হয়। আমার সন্দেহ হচ্ছে তার মধ্যে যথেষ্ট রহস্য থাকতে পারে। না হলে কেন সে এ স্পর্শক বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করবে।

Posted ১০:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ সেপ্টেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta