
নাজিম উদ্দিন,পেকুয়া(১১ নভেম্বর) :: পেকুয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করে।
গত ১০ নভেম্বর বৃহস্পতিবার রাত ১২ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের কাছারীপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাজেদা বেগম(৩৫) ওই এলাকার মাহামুদুল করিমের স্ত্রী।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ওই দিন রাতে কাছারীপাহাড় এলাকার গোলাম বারীর ছেলে আনিসুল করিম, তার ভাগিনা নুরুল আলমের ছেলে বদিউল আলম, গিয়াস উদ্দিন ও নেজাম উদ্দিন গং মাহামুদুল করিমের বাড়িতে হানা দেয়।
এ সময় তারা ঘরের দরজা ভেঙ্গে মাহামুদুল করিমের উপর হামলার চেষ্টা চালায়। স্বামীকে দুবৃর্ত্তের হাত থেকে উদ্ধার করতে স্ত্রী সাজেদা বেগম এগিয়ে আসলে তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। খবর পেয়ে ইউপি সদস্য মনজুর আলম ও সমাজপতিরা ঘটনাস্থলে ছুটে আসেন।
মাহামুদুল করিম জানায়, গত ১ বছর আগে নুরুল ইসলামকে বিদেশ যাওয়ার জন্য ৫০ হাজার টাকা ধার দিই। বিদেশ যাওয়ার পর নুরুল ইসলাম আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। কয়েকদিন আগে ওই টাকা নুরুল ইসলামের স্ত্রী জাহেদা বেগমকে ওই টাকার কথা বললে সে হাকাবকা করে।
জাহেদা বেগম আমাকে জড়িয়ে তার ভাই আনিসকে মিথ্যা অপবাদ দেয়। এর সুত্র ধরে ওই দিন তারা আমার বাড়িতে হানা দেয়। স্থানীয় ইউপি সদস্য মনজুর এর সত্যতা নিশ্চিত করেছেন।

Posted ৮:৩০ অপরাহ্ণ | শনিবার, ১১ নভেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta