
নাজিম উদ্দিন,পেকুয়া(৬ ডিসেম্বর) :: পেকুয়ায় লোনা পানি ঢুকিয়ে ১০ একরেরও অধিক লবণ মাঠ তলিয়ে দিল দুবৃর্ত্তরা। ২ লক্ষ টাকা চাঁদা দাবী করছিল একটি চক্র। এ নিয়ে যুবলীগ নেতার সাথে বাকবিতন্ডা হয়।
এর জের ধরে রাতে বাঁধ কেটে জোয়ারের পানি প্রবেশ করায় তারা। এতে চলতি মৌসুমে লবণ মাঠে উৎপাদিত লবণসহ ব্যাপক ক্ষতি সাধন করতে ওই চক্র রাতে পানি ঢুকিয়ে দেয় মাঠে।
গত ৫ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার উজানটিয়া ইউনিয়নের করিয়ারদিয়ায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে চিংড়ি প্রজেক্টের মালিক ও লবণ উৎপাদনকারী ওই এলাকার মৃত আনছার উদ্দিনের ছেলে যুবলীগ পেকুয়া উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি জিয়াবুল হক জিকু পেকুয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা যায়, ওই দিন রাতে করিয়ারদিয়ায় তার মালিকানাধীন চিংড়ি ঘের ও লবণ চাষের জমিতে পানি প্রবেশ করা হয়েছে। একই এলাকার আজিজুল হক, হারুনুর রশিদ, রুহুল আমিন, মোর্শেদ আলমসহ কিছু দুবৃর্ত্তরা আমার কাছ থেকে চাঁদা দাবী করছিল।
এ নিয়ে ২৯ নভেম্বর চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি অভিযোগ দিই। আসামীরা আরো অধিক ক্ষিপ্ত হন আমি মামলা করায়। গত ৬ ডিসেম্বর গভীর রাতে আজিজুল হকসহ অপরাপর আসামীরা আমার জমিতে লোনা পানি ঢুকিয়ে দেয়। তারা রাতে অস্ত্র স্বস্ত্র নিয়ে করিয়ারদিয়ায় আমার চিংড়ি প্রজেক্ট ও লবণ চাষের জমিতে হানা দেয়।
এ সময় লবণ উৎপাদনের জন্য মাঠে পলিথিন সেচপাম্প সহ বিপুল পরিমাণ দ্রব্যাদি নিয়ে যায়। চিংড়ি প্রজেক্টের বাসায় রাতে আমার এক কর্মচারী দেলোয়ার সেখানে অবস্থান নেয়। তারা তাকে অস্ত্র তাক করে এ সব লুট করে। তাকে মারধরও করা হয়। জমিতে জোয়ারের পানি প্রবেশ করায় লবণ মাঠের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
তারা আমিসহ করিয়ারদিয়ার লবণচাষী ও চিংড়ি চাষীদের জিম্মী করেছে। তারা ভয়ংকর সন্ত্রাসী। প্রত্যেকর বিরুদ্ধে একাধিক মামলা মোকাদ্দমা রয়েছে।

Posted ৮:৫৭ অপরাহ্ণ | বুধবার, ০৬ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta