
নাজিম উদ্দিন,পেকুয়া(৩০ নভেম্বর) :: পেকুয়ায় অস্ত্র উদ্ধার করল পেকুয়া থানা পুলিশ। গত ২৯ নভেম্বর রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা ষ্টেশনের নিকটে আফজলিয়াপাড়া পয়েন্টে মগনামা কাজী বাজার ও ফুলতলা সড়কে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।
পেকুয়া থানা পুলিশ অস্ত্র উদ্ধারের সত্যতা স্বীকার করেছেন। তবে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরী একটি ১ নলা বন্দুক উদ্ধার হয়েছে বলে পেকুয়া থানার ওসি জহিরুল ইসলাম খান জানিয়েছেন।
এ ব্যাপারে তিনি জানান, পুলিশ রাতে টহল দিচ্ছিলেন। এ সময় মগনামা ইউনিয়নের ফুলতলা ষ্টেশনের দক্ষিণ পার্শ্বে আফজলিয়াপাড়ার রাস্তার ধারে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। সেটি অনেকটা অকার্যকর বলে তিনি জানান।
মগনামার লোকজন জানায়, সম্প্রতি মগনামার আইন শৃংখলা পরিস্থিতির অবনতি হয়েছে। ফুলতলা ষ্টেশনে প্রায় সময় রাতে গুলির আওয়াজ হচ্ছে। একটি পেশীশক্তির বলয় তৈরী হয়েছে ফুলতলা বাজারে। তারা জনগনকে ভীতি ছড়াতে আগ্নেয়াস্ত্রের মজুদ ও গুলি ছুটছে।

Posted ১২:৩৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta