
নাজিম উদ্দিন,পেকুয়া(১১ সেপ্টেম্বর) :: পেকুয়ায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনা হয়েছে। এ সময় একটি মাইক্রোবাস ও একটি পিকআপ খাদে পড়ে দুর্ঘটনায় পতিত হয়। তবে প্রানহানি হয়নি।
উপজেলার টইটং ইউনিয়নের হাজি বাজার পয়েন্টে এবিসি সড়কে দুপুর ১২ টার দিকে ও একইদিন ১১ টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের মিয়াপাড়া পয়েন্টে চকরিয়া মগনামা সড়কে দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ১১ সেপ্টেম্বর মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনা হয়েছে।
স্থানীয় সুত্র জানায়, ওই দিন একটি মাইক্রোবাস যাত্রীসহ কক্সবাজার সদর উপজেলার বিএমখালী থেকে চট্রগ্রাম জেলার বাঁশখালীর কালীপুরের দিকে যাচ্ছিলেন। এবিসি সড়কের পেকুয়া উপজেলার টইটং হাজী বাজারের দক্ষিন দিকে নিয়ন্ত্রন হারিয়ে দুপুর ১২ টার দিকে খাদে পতিত হয়।
এ সময় শিশুসহ ২০ জনের অধিক যাত্রী ছিল। তবে ভাগ্যক্রমে কোন যাত্রী হতাহত হননি। অপরদিকে একই দিন বেলা ১১ টার দিকে একটি মিনি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
সদর ইউনিয়নের মিয়াপাড়া পয়েন্টে এ দুর্ঘটনা হয়েছে। চালক ও হেল্পারকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

Posted ১:৩৮ পূর্বাহ্ণ | বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta