
নাজিম উদ্দিন,পেকুয়া(২৬ জুলাই) :: পেকুয়ায় স্কুল থেকে বৃক্ষ কর্তন করে সাবাড় করা হয়েছে। এ সময় প্রায় ৬০ হাজার টাকার গাছ লুট করার অভিযোগ পাওয়া গেছে। সদর ইউনিয়নের গোঁয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে এ সব বৃক্ষ লুট করা হয়েছে।
এর সুত্র ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিবাদী করে পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ উত্তাপিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির ক্যাবিনেট ৫ সদস্য মিলে এ অভিযোগ দায়ের করেছেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিনকে অভিযুক্ত করা হয়।
পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করেছেন। এ বিষয়ে চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু জানায়, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।
অভিযোগ সুত্র জানায়, ২৬ জুলাই সকালে সদর ইউনিয়নের গোঁয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গন থেকে বিপুল পরিমান বিভিন্ন প্রজাতির বৃক্ষ কেটে সাবাড় করে। পেকুয়া বাজারের একজন কাঠ ব্যবসায়ীকে এ সব বৃক্ষ বিক্রি করে।
সুত্র জানায়, কর্তনকৃত বৃক্ষের আনুমানিক মুল্য প্রায় ৬০ হাজার টাকা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ সব বৃক্ষ বিক্রি করে পকেটে টাকা ভর্তি করেছেন।
ক্যাবিনেট সদস্য মোহাম্মদ আজিজুল আসিফ সাজ্জাদ, আরজিবুল জেব্রিস চৌধুরী, বিলকিস সোলতানা, সহ সভাপতি এম দিদারুল করিম, ছাবেকা জন্নাত ঝর্নাসহ ৫ জন উপজেলা পরিষদ চেয়ারম্যান এর নিকট লিখিত অভিযোগ দেয়।
ক্যাবিনেট সদস্য আসিফ জানায়, কোন ধরনের অনুমতি কিংবা সিদ্ধান্ত ছাড়াই প্রধান শিক্ষক হেলাল উদ্দিন এ সব বৃক্ষ বিদ্যালয় থেকে পাচার করে। প্রায় ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়।
তিনি এ সব বিষয়ে কোন ধরনের মিটিং অথবা পরামর্শ গ্রহন করেননি। তবে প্রধান শিক্ষক হেলাল উদ্দিন জানায়, আমি সিদ্ধান্ত ক্রমে এ গাছ কর্তন করেছি। মিটিং থেকে গাছ কর্তনের সিদ্ধান্ত দেয়া হয়েছে।

Posted ১১:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta