শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

পেকুয়ায় ফুটবল খেলায় সংঘর্ষ আহত-৮

শুক্রবার, ২৪ আগস্ট ২০১৮
416 ভিউ
পেকুয়ায় ফুটবল খেলায় সংঘর্ষ আহত-৮

নাজিম উদ্দিন,পেকুয়া(২৪ আগষ্ট) :: পেকুয়ায় প্রীতি ফুটবল ম্যাচে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় খেলোয়াড়সহ স্কুল-কলেজ- মাদ্রাসার ছাত্রসহ অন্তত ৮ জন আহত হয়েছে।

উপজেলার টইটং ইউনিয়নের বটতলী স্কুল মাঠে প্রীতি ফুটবল ম্যাচে এ সংঘর্ষ হয়েছে।

আহতরা হলেন বটতলী খুইন্নাভিটার ছরওয়ার(২৫), জামাল হোসেন(২০), চট্রগ্রাম কলেজের ছাত্র আরিফ(২২), হাটহাজারী ফতেনগর মাদ্রাসার ছাত্র তৌহিদ(২৩), কলেজ ছাত্র মিশকাত(২০), চট্রগ্রাম মহানগরীর একটি স্কুলের ৩য় শ্রেনীর ছাত্র বটতলী এলাকার রুহুল কাদেরের ছেলে সাইদু(১১), স্কুল মাঠ এলাকার মোজাহের আহমদের ছেলে আহমদ হোসন(২৩), ও মোহাম্মদ কালুর ছেলে মোহাম্মদ ফারুক(১৮)।

ঘটনার সুত্র ধরে টইটং ইউনিয়নের উত্তর টইটংয়ে খুইন্নাভিটা গ্রামবাসী ও স্কুল মাঠ গ্রামের লোকজনের মধ্যে দু’দফা ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী উত্তেজনা প্রশমিত করতে দুই গ্রামের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের নিয়ে বৈঠক করেছেন। সন্ধ্যার দিকে উত্তেজনা হচ্ছিল। চেয়ারম্যান বৈঠকে মিলিত হওয়ার পর উত্তেজনা প্রশমিত হয়েছে।

বৃহস্পতিবার ২৩ আগস্ট বিকেল ৫ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের বটতলী খেলার মাঠে এ সংঘর্ষ হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্র জানায়, ওই দিন বিকেলে বটতলী স্কুল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ চলছিল। খুইন্নাভিটা গ্রামের ছেলেরা প্রীতিম্যাচ খেলতে বটতলী স্কুল মাঠে যায়।

ওই গ্রামের একাদশ ও খুইন্নাভিটা একাদশের মধ্যকার খেলায় মধ্যাহ্ন বিরতির আগে গোলশুন্য খেলা অমীমাংসিত থাকে। দ্বিতীয়ার্ধের শুরুতে বটতলী স্কুল মাঠ একাদশ জয়সুচক গোল করে এগিয়ে যায়।

সুত্র জানায়, খুইন্নাভিটার ১ জন খেলোয়াড়কে বিধিভঙ্গের দায়ে ফ্রিকিক দেওয়া হয়।

এ সময় দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডাসহ হাতাহাতি হয়েছে। রেফারী খেলা পন্ড না করতে দুই দলের খেলোয়াড়দের সহায়তা চেয়েছিলেন। এ সময় স্কুল মাঠের পক্ষের দর্শকরা মাঠে অনুপ্রবেশ করে। তারা ব্যাপক মারধরসহ হামলায় জড়িয়ে যায়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।

এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। ছরওয়ার নামের অংশগ্রহনকারী দলের এক খেলোয়াড় জানায়, তারা লোহার রড ও লাঠি সোটা নিয়ে আগে থেকে প্রস্তুতি নেয়। মেয়েরাও এসে আমাদের উপর হামলা চালায়।

ইউপি সদস্য আবুল কাসেম জানায়, চেয়ারম্যান সাহেব দু’পক্ষকে নিয়ে দফায় দফায় বৈঠক করেছে। পরদিন সন্ধ্যায় বৈঠকের সময়সীমা নির্দিষ্ট করা হয়েছে।

চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী জানায়, এ মাঠে ফুটবল আপাতত নিষেধ করা হয়েছে। দু’পক্ষকে নিয়ে বৈঠক হবে। বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছি।

416 ভিউ

Posted ১১:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ আগস্ট ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com