
মো: ফারুক,পেকুয়া(৯ আগষ্ট) :: পেকুয়ার উপজেলার রাজাখালী ইউনিয়নের রাজাখালী বহুমূখী বেশারাতুল উলুম ইসলামিয়া ফাজিল ¯œাতক মাদ্রাসায় ফাজিল ৩য় বর্ষের বিদায় ও ১ম ও ২য় বর্ষের পরিক্ষার্থীদের সাদরে গ্রহণ পূর্বক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯আগষ্ট) সকাল ৯টায় মাদ্রাসা হল রুমে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এ.জে.এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মুহাম্মদ শহিদুল ইসলামের উদ্বোধনী বক্তব্য ও ছবক প্রদান পূর্বক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবউল করিম।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আলমগীর কবির চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী জাহেদুল ইসলাম, মগনামা মাঝির পাড়া শাহ্ রশিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নুর, মৌলভী বাজার ফারুকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদ ফারুক আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার উলফাত জাহান চৌধুরী। বক্তব্য রাখেন প্রভাষক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের বিদায়ী স্মৃতিচারণ করতে গিয়ে সভাপতির বক্তব্যে শিক্ষানুরাগী এ.জে.এম গিয়াস উদ্দিন বলেন, আমার পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসা সকলের ভালবাসা, আন্তরিকতা ও শিক্ষার্থীদের অনুপ্রেরণায় অনেক দূর এগিয়েছে। আমার ৩ সন্তান। দুই সন্তানের লেখাপড়ার খরচ চালাতে হয়না। দুই সন্তানের লেখাপড়ার খরচগুলো আমার শিক্ষার্থীদের জন্য ব্যয় করতে চাই। শিক্ষার্থীরা যেকোন প্রয়োজনে পিতার মত করে আমার কাছে চলে আসবে অথবা চাইবে। তোমাদেরকে নিয়ে আমার জীবন। তোমরা দিবে ভাল ফলাফল আমি দিব তোমাদের সকল সুযোগ সুবিধা। তিনি ইউএনও’র দৃষ্টি আকর্ষণ করে বলেন, সব থাকলেও শিক্ষার্থীদের পরিক্ষার কেন্দ্র মাদ্রাসায় প্রতিষ্ঠা করতে পারলে অনেক সমস্যা থেকে রক্ষা পাবে।
ইউএনও মাহবুবউল আলম বলেন, এ মাদ্রাসাটি উপজেলা বৃহত্ত শিক্ষা প্রতিষ্ঠান। সুযোগ সুবিধা অনেক। যদি আগামীতে শিক্ষার্থীরা ভাল ফলাফল দেখাতে পারে তাহলে পরিক্ষার কেন্দ্র মাদ্রাসায় নিয়ে আসার চেষ্টা করব।

Posted ৫:১৬ অপরাহ্ণ | শুক্রবার, ১০ আগস্ট ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta