বৃহস্পতিবার ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

বৃহস্পতিবার ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

পেকুয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে আহত

বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮
373 ভিউ
পেকুয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে আহত

মো: ফারুক,পেকুয়া(১৯ সেপ্টেম্বর) :: কক্সবাজারের পেকুয়ায় আব্দুল মাবুদ নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ১১টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মিয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী মাবুদকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থান অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত আব্দুল মাবুদ একই এলাকার নুরুল ইসলামের ছেলে ও রাজাখালী ইউনিয়নের আরবশাহ বাজারের স্যানেটারী ব্যবসায়ী।

চিকিৎসাধীন অবস্থায় আহত ব্যবসায়ী আব্দুল মাবুদ সাংবাদিকদের জানায়, মঙ্গল রাতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে তিনি বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে মিয়ার পাড়া এলাকার পৌঁছালে আব্দুল জলিল ও আব্দু রহিমের নেতৃত্বে একদল দূর্বৃত্ত তার পথরোধ করে।

এ সময় দুর্বৃত্তরা তার ব্যবসার কাজে ব্যবহৃত নগদ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এতে বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে নগদ ৮০হাজার টাকা লুটে নেয় দূর্বৃত্তরা।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই দূর্বৃত্তরা আবারো তার বাড়িতে হানা দিয়ে ভাংচুরসহ স্ত্রী নাজমা বেগমকে মারধর করে ১লাখ ২৫হাজার টাকা ছিনিয়ে নেয়।

এবিষয়ে আহত ব্যবসায়ীর স্ত্রী নাজমা বেগম বলেন, আমার ব্যবসায়ী স্বামীকে বর্বর হামলা চালিয়েছে ওই দূর্বৃত্তরা। মাথায় গুরুতর জখম করার পাশাপাশি হাতের দুইটি আঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলে। এরপরও তারা ক্লান্ত না হয়ে আমার বাড়িতে হামলা ও ভাংচুর করে টাকা নিয়ে যায়। আমি বাদি হয়ে তাদেরকে অভিযুক্ত করে থানায় এজাহার জমা দিয়েছি।

এ ব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি। হামলাকারীদের আটকে অভিযান চালানো হচ্ছে।

373 ভিউ

Posted ২:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com