রবিবার ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

রবিবার ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

পেকুয়ায় ব্যবসায়ীকে মারধর করে টাকা লুট

রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮
355 ভিউ
পেকুয়ায় ব্যবসায়ীকে মারধর করে টাকা লুট

নাজিম উদ্দিন,পেকুয়া(৩০ সেপ্টম্বর) :: কক্সবাজারের পেকুয়ায় এবার ব্যবসায়ীকে দোকানে ঢুকে প্রকাশ্যে এলোপাতাড়ি মারধর করে নগদ ৩লাখ টাকা লুট করেছে ছাত্রলীগ নেতা। এ সময় মালামালও তছনছ করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিছেন।

(৩০সেপ্টম্বর) রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার প্রধান বানিজ্যিক কেন্দ্র পেকুয়া বাজারে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ও পেকুয়া বাজার ব্যবসায়ীক সমিতির সভাপতি আকতার আহমদের নেতৃত্বে নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সৃষ্ট ঘটনা নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় বড় ধরনের সংঘাতের আশংকা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায় এদিন সকালে হঠাৎ পেকুয়া উপজেলা ছাত্রলীগের কয়েকজন ইলেকট্রনিক্স ব্যবসায়ী আমির হোসেনের দোকানে হানা দেয়। এ তারা দোকানে ঢুকে আমির হোসেনকে লাথি,ঘুষি মেরে লাঞ্চিত করে। মালামাল তছনছ করে।

ব্যবসায়ী আমির হোসেন জানায় প্রতিদিনের মত দোকান খুলি। আমি চেয়ারে বসা ছিলাম। ছাত্রলীগ নেতা সহ কয়েকজন এসে মারধর শুরু করে। ক্যাশ থেকে নগদ ৩লাখ টাকা ছিনিয়ে নেয়। দু’জন শো’কেসের উপর দিয়ে দোকানে ঢুকে পড়ে। এহতেশাম সম্প্রতি আমার দোকান জবর দখলের চেষ্টা করছে। পেকুয়া বাজার সৃষ্টি লগ্নে দু’একজন ব্যবসায়ীর মধ্যে আমার বাবা একজন। আমার বাবার খরিদা সম্পত্তি। সবাই পুতুন সওদাগর হিসেবে চিনে।

প্রত্যক্ষদর্শী আলমগীর,আবু তাহের,ফজল করিম জানায় ইমরান,এহতেশামসহ ৩-৪জন লোক দোকানে এসে আমির হোসেনকে মারধর শুরু করে। আমরা দোকানে বসে গল্প করছিলাম। আমরা বাধা দেয়ার চেষ্টা করি। নগদ টাকা লুট করেছে। মালামাল তছনছ করেছে। পুলিশ এসে তাদের দোকান থেকে বের করে দিয়েছে।

পেকুয়া উপজেলা ছাত্রলীগের সম্পাদক জানায় ওই দোকানের মালিক আনেয়ার হোসেন। আনোয়ার গিয়াস উদ্দিন গংকে বিক্রয় করে দিয়েছে।

আনোয়ারের ছোট ভাই আমির হোসেন আনোয়ারকে বেদখল করে দিয়েছে। গোপনে পিছনের একটি দেয়াল ভেঙ্গে দোকান সম্প্রাসরন করার পাঁয়তারা করছে। মারধর কিংবা টাকা লুট করা হয়নি। পুলিশ ও লোকজন ছিল এ সময়। তারাতো সব দেখেছে।

পেকুয়া বাজার ব্যবসায়ী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর সেক্রেটারী মিনহাজ উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হয়েছে। রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি।

355 ভিউ

Posted ৫:২৫ অপরাহ্ণ | রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com