বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

পেকুয়ায় মাদ্রাসার জমি দখল চেষ্টার প্রতিবাদ করায় সভাপতিকে লাঞ্ছিত

বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
373 ভিউ
পেকুয়ায় মাদ্রাসার জমি দখল চেষ্টার প্রতিবাদ করায় সভাপতিকে লাঞ্ছিত

মো: ফারুক,পেকুয়া(১১ সেপ্টেম্বর) :: পেকুয়ায় সন্ত্রাসী কায়দায় সরকারী এমপিওভূক্ত পেকুয়া সদর উত্তর মেহেরনামা মনিরুল উলুম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জমি দখল করে ভবণ নির্মাণ চেষ্টা চালিয়েছে স্থানীয় প্রভাবশালী মহল।

এতে বাধা দিতে গিয়ে লাঞ্ছিত ও হামলা চেষ্টার শিকার হয়েছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য ইসমাইল সিকদার। স্থানীয় এলাকাবাসীও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন।

মঙ্গলবার (১১সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের উত্তর মেহেরনামা ঠা-ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনার প্রতিকার চেয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য এম ইসমাইল সিকদার।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মাদ্রাসার নিজস্ব জমিতে অবৈধ অনুপ্রবেশ করে ভবণ নির্মাণ চেষ্টা চালায় একই এলাকার মৃত আমিন শরীফের ছেলে ছাবের আহমদ, মৃত আবুল শরীফের ছেলে ছরওয়ার উদ্দিন ও মঈন উদ্দিনের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল ব্যক্তি।

এসময় স্থানীয় গ্রামপুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে মাদ্রাসার জমি জবরদখল থেকে বিরত থাকতে বললে, তাকে তারা মারধরের হুমকি দেয়।

পরে ঘটনাস্থলে গিয়ে লাঞ্ছিত ও হামলা চেষ্টার শিকার হয়েছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য এম ইসমাইল সিকদার।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবউল করিম বলেন, এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমি পেকুয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছি।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

373 ভিউ

Posted ১:৩০ পূর্বাহ্ণ | বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com