রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

পেকুয়ায় মুক্তিযোদ্ধার জমি দখল

বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
443 ভিউ
পেকুয়ায় মুক্তিযোদ্ধার জমি দখল

নাজিম উদ্দিন,পেকুয়া(১১ সেপ্টেম্বর) :: পেকুয়ায় মুক্তিযোদ্ধার জমি দখলে নিয়েছে দুবৃর্ত্তরা। রাতে ওই চক্র মুক্তিযুদ্ধের জমি দখলে নেয়। এ সময় তারা চারদিকে ঘিরা দিয়ে ফেলে।

ইউপি সদস্যের ইন্ধনে একটি পেশী শক্তি রাতে প্রায় ৪শতক ফসলী জমি দখলে নেয়। এ সময় ওই চক্র সেখানে বসতভিটা তৈরীর প্রচেষ্টা চলছিল।

স্থানীয় ইউপির চেয়ারম্যান গ্রাম পুলিশ পৌছায়। গ্রাম আদালতে মামলা রেকর্ড হয়েছে। তবে এরপরও থেমে থাকে নি এ মুক্তিযুদ্ধের জমি দখলের মহোৎসব।

উপজেলার টইটং ইউনিয়নের পূর্ব সোনাইছড়ি রমিজপাড়া গ্রামে জমি দখলের এ ঘটনা ঘটে সম্প্রতি। এ মুক্তিযোদ্ধার নাম রমিজ উদ্দিন আহমদ। তিনি টইটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

সুত্র জানায়, রমিজপাড়ায় প্রায় ৪ শতক জমি একটি প্রভাবশালী চক্র রাতে দখলে নেয়। এ জমির মালিক রমিজ উদ্দিন আহমদ একজন বীর মুক্তিযোদ্ধা। সোনাইছড়ি ঢালার মুখ সড়কের দক্ষিন পাশের্^ এ মুক্তিযুদ্ধের জায়গা জমি রয়েছে। পাহাড়ী এ এলাকাটি এ মুক্তিযোদ্ধার নামে নামকরন করা হয়েছে।

রমিজপাড়ার মোহাম্মদ ফিরোজ নামের এক ব্যক্তি ওই স্থানে রমিজ চেয়ারম্যানের ৪ শতক জমি দখলে নেয়। জমিতে ফসল রয়েছে। বসতবাড়ির লাগোয়া হওয়ায় এ ব্যক্তি ও তার স্ত্রী আসমাউল হুসনা প্রকাশ বুড়ি সন্ত্রাসীদের নিয়ে রাতে জমি দখলে নেয়। সেখানে ঘিরা বেড়া নির্মাণ করে।

সুত্র জানায়, আসমাউল হুসনা টইটং ইউপির সদস্য নবীর হোসাইন প্রকাশ নবু মেম্বারের ভাতিজি। নবু মেম্বার অপরাধ চক্রের অন্যতম হোতা। একাধিক মামলায় ফেরারী। পাহাড়ে সংগ্রামের জুম এলাকায় অবৈধভাবে বালি উত্তোলন করে। তিনি অনেকদিন থেকে জনবিচ্ছিন্ন।

পাশর্^বর্তী পাহাড়ে তার চলাফেরা। সে সুবাধে মুক্তিযুদ্ধার এ জমি দখল করাতে এ মেম্বারের ইন্ধন ছিল সবচেয়ে বেশী। টইটং ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে মামলা রেকর্ড হয়েছে। চেয়ারম্যান দখল তৎপরতা প্রতিহত করতে গ্রাম পুলিশ পৌছায়। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত জবর দখল থেকে বিরত থাকতে ফিরোজকে নির্দেশ দেয়।

মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমদ জানায়, আমার বিরুদ্ধে খুবই অন্যায় চলছে। আমি দেশের জন্য সংগ্রাম করেছি। তবে কিছু প্রভাবশালী সন্ত্রাসীগন এখন আমার জমি দখলে নিতে তৎপর। চেয়ারম্যানের জমি সংলগ্ন এলাকায় হাফেজ জাফর আহমদের জমিও দখলে নিয়েছে এবং গাছের চারা রোপন করে।

টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী জানায়, তারা বাড়ির লাগোয়া কিছু জমি দখলে নিয়েছে। আমরা বলে দিয়েছি ঘিরা বেড়া অপসারন করতে।

এব্যাপারে জায়গার মালিক বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমদ স্থানীয় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

443 ভিউ

Posted ১:২১ পূর্বাহ্ণ | বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com