
নাজিম উদ্দিন,পেকুয়া(২৯ নভেম্বর) :: পেকুয়ায় রাতের আধাঁরে আধাপাকা ধান কেটে নিল দুবৃর্ত্তরা। জায়গা নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন রাতে জমিতে অনুপ্রবেশ করে। এ সময় কৃষকের ৪০ শতক জমির আধাপাকা ফসল কেটে লুট করে নিয়ে যায়।
গত ২৮ নভেম্বর দিবাগত রাত ২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর সাবেকগুলদি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ৪০ শতক জমি নিয়ে মৃত বাদশা মিয়ার পুত্র সাইফুল ইসলাম গং ও পেকুয়া আন্নরআলী মাতবরপাড়া এলাকার মৃত তজু মিয়ার পুত্র গোলাম মোস্তফা চৌধুরীর মধ্যে বিরোধ চলে আসছিল।
এ বিষয়ে আদালতে পৃথক মামলা ও থানায় অভিযোগ রয়েছে। বিজ্ঞ বিচারিক আদালত সাইফুল ইসলাম গংদের অনুকুলে রায় দেন। থানায়ও কাগজপত্র বৈধ থাকায় সাইফুল ইসলাম গং এর পক্ষে রায় প্রদান করে। এ দিকে এ সব অমান্য করে ওই দিন রাতে সাইফুল ইসলাম গংদের জমি থেকে ফসল লুট করে নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, চলতি আমন মৌসুমে জমিতে ফসল রোপন করে সাইফুল ইসলাম গং। আধিপত্য নিতে রাতে আধাপাকা ধান প্রতিপক্ষ ২০/৩০ জন সংঘবদ্ধ হয়ে রাতের আধারে নিয়ে যায়।

Posted ১২:১৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta