
মো: ফারুক,পেকুয়া(৬ আগস্ট) :: পেকুয়ায় মোঃ এনাম (২৬) নামের এক লবণ ব্যবসায়ীকে পিটিয়ে টাকা লুট করেছে দূর্বৃত্তরা।আহত লবণ ব্যবসায়ী উপজেলার মগনামা ইউনিয়নের কোদাইল্যাদিয়া এলাকার মৃত ফজর আলীর ছেলে।
সোমবার(৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে পেকুয়া বাজারের হকার মার্কেট দোকান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতকে স্থানীয় বাজারের ব্যবসায়ী মো: তারেক উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী মোঃ এনাম বলেন, লবণ বিক্রির ৫০হাজার টাকা নিয়ে সোমবার সন্ধ্যায় আমি পেকুয়া সদরের রাহাতজানি পাড়া এলাকায় আত্বীয়ের বাড়িতে যাচ্ছিলাম।
পথিমধ্যে পেকুয়া বাজারে হকার মার্কেট এলাকায় আমার পথরোধ করে মগনামা কোদাইল্যাদিয়া এলাকার নজরুল নামের এক ব্যক্তি। ওই সময় তার সাথে যোগ দেন ফাঁশিয়াখালীর জিয়াবুল নামের অপর একজন।
তারা আমাকে বেধড়ক পিটিয়ে আহত করে আমার পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় স্থানীয় ব্যবসায়ীসহ আমার ভগ্নিপতি মো: তারেক এগিয়ে এলে দূর্বৃত্তরা দ্রুত সটকে পড়ে।
এব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Posted ১২:৪০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ আগস্ট ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta