
নাজিম উদ্দিন,পেকুয়া(৪ আগষ্ট) :: পেকুয়ায় দুবৃর্ত্তের হামলায় সিএনজি ড্রাইভার ও যুবলীগ নেতা মো: রাশেদ(২৫) গুরুতর আহত হয়েছে। সে উজানটিয়া ইউনিয়নের নতুনঘোনা গ্রামের আবুল কালামের পুত্র বলে জানা গেছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
৩ আগষ্ট দুপুর ২ টার দিকে পেকুয়া বাজারের পশ্চিম দিকে উজানটিয়া সিএনজি ষ্টেশনে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই সময়ে যুবলীগ নেতা ও সিএনজির ড্রাইভার মো: রাশেদ উজানটিয়া থেকে পেকুয়া বাজারে এসে গাড়ী পার্কিং করে।
এ সময় গাড়ী পার্কিং নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে আবদুল মালেকের পুত্র ছরওয়ারসহ তিন/চারজন দুবৃর্ত্ত অতর্কিত হামলা করে। হামলায় যুবলীগ নেতা রাশেদ গুরুতর আহত হয়।
এ সময় হামলাকারীরা তার নিকট থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
আহত মো: রাশেদ জানান, আমি উজানটিয়া থেকে যাত্রী নিয়ে পেকুয়া বাজারে পৌছে গাড়ী পার্কিং করছিলাম। এ সময় ওই ছরওয়ারসহ তিন/চার জন সন্ত্রাসী আমার উপর অতর্কিত হামলা করে।

Posted ১০:২৭ অপরাহ্ণ | শনিবার, ০৪ আগস্ট ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta